×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১২-০৯
  • ৩৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডাক্তার-ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশার মানুষ নেবে জাপান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, আগামী বছরের এপ্রিল নাগাদ জাপান সরকার বাংলাদেশ থেকে ডাক্তার ও ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশার মানুষ নেবে।এ বিষয়ে জাপান সরকারের সাথে বাংলাদেশ সরকারের একটি চুক্তি সম্পাদন হয়েছে বলে তিনি জানান।
আজ নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি সফর আলী কলেজের ছাত্র-ছাত্রী সংসদের নির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।জাপান সরকারের কারিকুলাম অনুযায়ী নিজেকে যোগ্য হিসেবে তৈরি করে সেখানে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে নানা কৌশলে যাওয়া গেলেও জাপান ও কুরিয়া বৈধ উপায়ে ছাড়া কোনভাবে যাওয়া যাবে না। তিনি কোন দুষ্ট চক্র বা দালাল চক্রের ফাঁদে পা না দিয়ে জাপানিজ ভাষা শিখে জাপান যাওয়ার পরামর্শ দেন।সরকারি সফর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা সোহাগ হোসেন।শাহরিয়ার আলম বলেন, জাপান সরকার নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাতগ্রাম এলাকায় জাপান ইপিজেড গড়ে তুলছে। এই ইপিজেডে আড়াইহাজারের মানুষ কাজ করার সুযোগ পাবে। তিনি এজন্য আড়াইহাজারে জাপানি ভাষা শেখার জন্য স্কুল গড়ে তোলার আহ্বান জানান। জাপানি ভাষা শিখে জাপানি ইপিজেডে শ্রমিক হয়ে কাজ করারও পরামর্শ দেন তিনি।সরকারি সফর আলী ভূইয়া কলেজের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তিনি এই কলেজের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য একটি বাসের ব্যবস্থা করার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat