×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১২-০৬
  • ৩৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘ‌র্ষে নিহত ৩

টাঙ্গাই‌লের বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় শুক্রবার সকালে কাভার্ডভ্যানকে মাই‌ক্রোবাস ধাক্কা দিলে একই প‌রিবা‌রের তিনজন নিহত হ‌য়ে‌ছেন। নিহতরা সবাই মাই‌ক্রোবাস যাত্রী বলে জানা গেছে। এ‌তে আ‌হত হ‌য়ে‌ছে আ‌রো পাঁচজন।নিহত তিনজ‌নের ম‌ধ্যে দুইজন নারী। হতাহ‌তদের বা‌ড়ি সিরাজগঞ্জ সদর থানায় ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ। এ‌দি‌কে দুর্ঘটনার পর মহাসড়‌কে যানজ‌টের সৃ‌ষ্টি হয়। প‌রে দুর্ঘটনা কব‌লিত গা‌ড়ি দু‌টি উদ্ধার করার পর সড়‌কে যান চলাচল স্বাভা‌বিক হয়।

নিহতরা হ‌লেন- সিরাজগঞ্জ সদর থানার সা‌হেদ নগর বেপারীপাড়ার মৃত হাজী কামাল উ‌দ্দিন সরকারে ছে‌লে হাজী আব্দুল ক‌রিম সরকার (৬০), ক‌রি‌মের স্ত্রী মা‌তোয়ারা সরকার (৫০), মে‌য়ে কা‌নিজ ফা‌তেমা (৩০)। আহতরা হ‌লেন- নিহত ক‌রি‌মের জামাতা হাজী সে‌লিম, না‌তি সা‌মি (আড়াই বছর), ইমদাদুল হক, রুনা (২৭), মেঘলা (১৭)। ত‌াদের সিরাজগঞ্জ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অ‌ফিসার ইনচার্জ কাজী আয়বুর রহমান জানান, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা মাই‌ক্রোবাস ও কাভার্ডভ্যান‌টি সেতু পাড় হওয়ার পর সেতুপূর্ব টোলপ্লাজা সংলগ্ন এলাকায় পৌঁছা‌লে মাইক্রোবাস‌টি কাভার্ড‌ভ্যান‌টি‌কে ধাক্কা দেয়। এ‌তে মাই‌ক্রোবা‌সে থাকা দুই নারীসহ তিনজন ঘটনাস্থ‌লে নিহত হ‌য়ে‌ছেন। ত‌বে তারা একই প‌রিবা‌রের। তা‌দের বা‌ড়ি সিরাজগঞ্জ ব‌লে জানা গে‌ছে। দুর্ঘটনা কব‌লিত প‌রিবহন দু‌টি ও লাশ থানায় রাখা হ‌য়ে‌ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat