×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১২-০৬
  • ৩৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এলক্লাসিকোতে খেলা হচ্ছে না হ্যাজার্ড, মার্সেলো ও বেলের!

মৌসুমের প্রথম এলক্লাসিকো মাঠে গড়াতে বাকি আর মাত্র দুই সপ্তাহ। লা লিগার শীর্ষ দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এই লড়াই আগাগোড়াই উত্তেজনা ছড়ায় ফুটবল মহলে। সেই উত্তেজনাকর মুহূর্তে এসেই চোটে পড়লেন রিয়াল মাদ্রিদের বড় বড় তারকারা। চেলসি থেকে এ মৌসুমেই রিয়ালে যোগ দেয়া এডেন হ্যাজার্ডের খেলা হচ্ছে না ক্যারিয়ারের প্রথম এলক্লাসিকো। একই পথে আছেন আক্রমণভাগের আরেক খেলোয়াড় গ্যারেথ বেল ও দলের গুরুত্বপূর্ণ সদস্য লেফট উইংঙ্গার মার্সেলো। এ নিয়ে বেশ শঙ্কায় থাকতে হচ্ছে রিয়াল বস জিনেদিন জিদানকে।পিএসজির বিপক্ষে ম্যাচে থমাস মুনিয়েরের আঘাতে ছিটকে গিয়েছিলেন হ্যাজার্ড। ধারণা করা হচ্ছিল সপ্তাহ দুয়েকের মতো খেলা হবে না বেলজিয়ান ফরোয়ার্ডের। গতকাল রিয়াল খেলোয়াড়দের ক্রিসমাস ডিনারে হ্যাজার্ড এসেছিলেন ক্র্যাচে ভর করে। এরপর থেকেই মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, তার খেলা হচ্ছে না এলক্লাসিকো।ব্রাজিলিয়ান মার্সেলোনার সমস্যা কাফ মাসলে। তার ফেরার দিন-তারিখও নিশ্চিত করেনি রিয়াল। পুরোপুরি ফিট হয়ে উঠতে আরও সময় দরকার হবে ব্রাজিলিয়ান লেফটব্যাকের। গ্যারেথ বেল গত তিনদিন ধরে রিয়ালের অনুশীলনে অংশ নেননি। জিম করে আপাতত ফেরার লড়াইয়ে আছেন তিনি। মার্সেলো ও বেল- দুইজনই এই মৌসুমে ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন।আগামী ১৮ ডিসেম্বর বার্সেলোনার মাঠে আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদান এই পরিস্থিতি কেমনে সামলে নেন সেটাই এখন দেখার অপেক্ষায় রিয়াল মাদ্রিদ ফ্যানরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat