×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১১-২৫
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠিতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটির শিল্পপণ্য মেলা শুরু

জেলায় আজ থেকে মাসব্যাপি মাসব্যাপী তাঁত বস্ত্র, হস্ত ও কুটির শিল্প পণ্য মেলা শুরু হয়েছে।আজ সোমবার বিকালে স্থানীয় ডিসি পার্কে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু।
উদ্বোধনী অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার উপস্থিত ছিলেন।মেলায় বিভিন্ন পণ্যের মোট ৫০টি স্টল স্থান পেয়েছে।এদিকে, আজ জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন ৫২টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মধ্যে ১০ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।আজ সোমবার বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমির হোসেন আমু এমপি।জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান খান আরিফুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস বিশেষ অতিথি ছিলেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আলতাফ হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat