×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১১-১৬
  • ৩৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রীলংকায় সংখ্যালঘু ভোটারদের বহনকারী বাসে বন্দুকধারীদের হামলা

 শ্রীলংকার উত্তর-পশ্চিমাঞ্চলে শনিবার সংখ্যালঘু মুসলিম ভোটারদের বহন করা গাড়ি বহরে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরুর স্বল্প সময় আগে এ হামলা চালানো হয়। পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
বাসে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া না গেলেও এক পুলিশ কর্মকর্তা জানান, হামলাকারীরা রাস্তার ওপর টায়ারে আগুন ধরিয়ে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভোটার বহন করা শতাধিক বাসের ওই বহরে হামলা চালায়।
কলম্বোর প্রায় ২৪০ কিলোমিটার উত্তরের তান্তিরিমালের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘বন্দুকধারীরা গাড়ি বহর লক্ষ্য করে গুলি চালায় এবং ইট-পাথর ছুঁড়ে মারে। এতে কমপক্ষে দু’টি বাসে গুলি লাগে। তবে আমরা এ হামলায় হতাহতের কোন খবর পাইনি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat