×
ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে ঢাকা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির খোন্দকার আবু আশফাক হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১১-১৫
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগারওয়ালের সেঞ্চুরি ও রাহানে-পূজারার জোড় হাফ-সেঞ্চুরিতে বড় লিডের পথে ভারত

ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের সেঞ্চুরি ও আজিঙ্কা রাহানে-চেতেশ্বর পূজারার জোড়া হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বড় লিডের পথে স্বাগতিক ভারত। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৫০ রানের জবাবে দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ৩ উইকেটে ৩০৩ রান করেছে টিম ইন্ডিয়া। ফলে ৭ উইকেট হাতে নিয়ে ১৫৩ রানে এগিয়ে ভারত।
ইন্দোরের হলকার স্টেডিয়ামে প্রথম দিনই বাংলাদেশকে অলআউট করে দেয় ভারত। এরপর নিজেদের ইনিংস শুরু করে দিন শেষে ১ উইকেটে ৮৬ রান করেছিলো টিম ইন্ডিয়া। ওপেনার রোহিত শর্মা ৬ রানে ফিরলেও আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ৩৭ ও চেতেশ্বর পূজারা ৪৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।দ্বিতীয় দিন সকালে আগারওয়াল ও পূজারা হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। হাফ-সেঞ্চুরির পর ব্যক্তিগত ৫৪ রানে বাংলাদেশের পেসার জায়েদের বলে আউট হন পূজারা। এরপর ক্রিজে গিয়ে ২ বলের বেশি খেলতে পারেননি ভারত অধিনায়ক বিরাট কোহলি। জায়েদের বলে লেগ বিফোর আউট হন তিনি। খালি হাতে প্যাভিলিয়নে ফিরতে হয় কোহলিকে।দলীয় ১১৯ রানে তৃতীয় উইকেট পতনের পর চা-বিরতির আগ পর্যন্ত অবিচ্ছিন্ন থাকেন আগারওয়াল ও রাহানে। ১৮৪ রানের জুটি গড়েন তারা। আগারওয়াল টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির স্বাদ নেন। ২১টি চার ও ৩টি ছক্কায় ২৫১ বলে ১৫৬ ও রাহানে ৮টি চারে ১৬৮ বলে ৮২ রান নিয়ে অপরাজিত আছেন। বাংলাদেশের জায়েদ ৭৩ রানে ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর (টস- বাংলাদেশ) :
বাংলাদেশ প্রথম ইনিংস : ১৫০/১০, ৫৮.৩ ওভার (মুশফিক ৪৩, মোমিনুল ৩৭, লিটন ২১, মিঠুন ১৩, মাহমুদুল্লাহ ১০, আবু জায়েদ ৭, সাদমান ৬, ইমরুল ৬, এবাদত ২, তাইজুল ১, মিরাজ ০, সামি ৩/২৭, ইশান্ত ২/২০, অশ্বিন ২/৪৩, উমেশ ২/৪৭)।
ভারত প্রথম ইনিংস : ৩০৩/৩, ৮৪ ওভার (আগারওয়াল ১৫৬*, রাহানে ৮২*, পূজারা ৫৪, রোহিত ৬, কোহলি ০, আবু জায়েদ ৩/৭৩)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat