×
ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে ঢাকা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির খোন্দকার আবু আশফাক হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১১-১৫
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাইক্রোসফটের সঙ্গে পেন্টাগনের ১০ বিলিয়ন ডলারের চুক্তি সম্পাদন প্রক্রিয়া পক্ষপাতমূলক : আমাজোন

মার্কিন ইলেকট্রনিক বাণিজ্য কোম্পানী আমাজোন বৃহস্পতিবার চ্যালেঞ্জ জানিয়ে বলেছে, মাইক্রোসফটের সঙ্গে পেন্টাগনের ক্লাউড কম্পিউটিং বিষয়ে ১০ বিলিয়ন ডলারের চুক্তি সম্পাদন প্রক্রিয়াটি “সন্দেহাতীতভাবে পক্ষপাতমূলক”।
পেন্টাগনের জেইডিআই কার্যক্রম হিসেবে পরিচিত জয়েন্ট এন্টারপ্রাইজ ডিফেন্স ইনফ্রাক্টাচার কর্মসূচীর অধীনে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সামরিক বাহিনীর সকল শাখার মধ্যে তথ্য বিনিময়ে একটি সিস্টেম গড়ে তুলতে তারা মাইক্রোসফটের সঙ্গে ১০ বছর মেয়াদী ১০ বিলিয়ন ডলারের এই চুক্তি সম্পাদন করেছে।আমাজোন ওয়েব সার্ভিসের এক মুখপাত্র বলেছেন,“এই কার্যক্রম আমাদের দেশের জন্যও ঝুঁকিপূর্ণ।এই কার্যক্রমের ফলে সরকার এবং নির্বাচিত কর্তৃপক্ষ রাজনৈতিক প্রভাব বিস্তারের অবাধ সুযোগ পাবে।”তিনি বলেন, “জেইডিআই এই চুক্তি সম্পাদনে অংশ নেয়া প্রতিষ্ঠান বাছাই প্রক্রিয়া ছিল ত্রুটিপূর্ণ ও ভুল এবং সন্দেহাতীতভাবে এতে পক্ষপাত রয়েছে।”আমাজোন বলেছে, তারা গত সপ্তাহে এই দরপত্র প্রক্রিয়ায় অস্বচ্ছতার বিষয় যুক্তরাষ্ট্রের আদালতকে অবহিত করেছে।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার আমাজোন এবং কোম্পানীর প্রতিষ্ঠাতা জেফ বেজোসের তীব্র সমালোচনা করেছেন। জেফ বেজোস ওয়াশিংটন পোস্ট পত্রিকার মালিক। এই পত্রিকাটি ট্রাম্প ও তার প্রশাসনের কড়া সমালোচনা করে আসছে।ট্রাম্প গত জুলাইয়ে এক সংবাদ সম্মেলনে জেইডিআই’র দরপত্রে অংশ নেয়া মাইক্রোসফটের প্রধান প্রতিপক্ষ আমাজোনের অভিযোগ যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat