×
ব্রেকিং নিউজ :
ঢাকা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির খোন্দকার আবু আশফাক হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১১-০৭
  • ৩৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৭ ও ২০১৮ ঘোষণা

সরকার বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলচ্চিত্রের নিম্নবর্ণিত বিশিষ্ট শিল্পী, কলা-কুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৭ ও ২০১৮’ প্রদানের ঘোষণা করেছে। তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা প্রদান করা হয়।
২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তগণ হলেন : আজীবন সম্মাননা (যুগ্ম) : বিশিষ্ট চলচ্চিত্র অভিনতা এটিএম শামসুজ্জামান এবং বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী সালমা বেগম সুজাতা; শ্রেষ্ঠ চলচ্চিত্র (যুগ্ম) : কায়সার আহমেদ ও মোহাম্মদ ছানোয়ার হোসেন (সানী সানোয়ার)-ঢাকা অ্যাটাক; শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র : বাংলাদেশ টেলিভিশন, চলচ্চিত্রের নাম- বিশ্ব আঙিনায় অমর একুশে; শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক : বদরুল আনাম সৌদ -গহীন বালুচর; শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে (যুগ্ম) : শাকিব খান রানা -সত্তা ও মাহবুবুল আরেফিন শুভ -ঢাকা অ্যাটাক; শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে : নুশরাত ইমরোজ তিশা-হালদা; শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে : মোঃ শাহাদাৎ হোসেন - গহীন বালুচর; শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে (যুগ্ম) : সুবর্ণা মুস্তফা-গহীন বালুচর ও রুনা খান-হালদা; শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে : জাহিদ হাসান, চলচ্চিত্রের নাম-হালদা; শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে : এম ফজলুর রহমান-গহীন বালুচর; শ্রেষ্ঠ শিশু শিল্পী : নাইমুর রহমান আপন-ছিটকিনি; শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার : অনন্য সামায়েল-আঁখি ও তার বন্ধুরা; শ্রেষ্ঠ সংগীত পরিচালক : এম ফরিদ আহমেদ হাজরা (ফরিদ আহমেদ)-তুমি রবে নীরবে; শ্রেষ্ঠ নৃত্য পরিচালক : ইভান শাহরিয়ার সোহাগ; চলচ্চিত্রের নাম-ধ্যাততেরিকি; শ্রেষ্ঠ গায়ক : মাহফুজ আনাম জেমস (তোর প্রেমেতে অন্ধ........)-সত্তা; শ্রেষ্ঠ গায়িকা : মমতাজ বেগম (না জানি কোন অপরাধে .......)-সত্তা; শ্রেষ্ঠ গীতিকার : সেজুল হোসেন (না জানি কোন অপরাধে....) -সত্তা; শ্রেষ্ঠ সুরকার : শুভাশীষ মজুমদার বাপ্পা (না জানি কোন অপরাধে....)-সত্তা; শ্রেষ্ঠ কাহিনিকার : আজাদ বুলবুল -হালদা; শ্রেষ্ঠ চিত্রনাট্যকার : তৌকির আহমেদ-হালদা; শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা : বদরুল আনাম সৌদ-গহীন বালুচর; শ্রেষ্ঠ সম্পাদক : মোঃ কালাম-ঢাকা অ্যাটাক; শ্রেষ্ঠ শিল্প নির্দেশক : উত্তম কুমার গুহ-গহীন বালুচর; শ্রেষ্ঠ চিত্রগ্রাহক : কমল চন্দ্র দাস-গহীন বালুচর; শ্রেষ্ঠ শব্দগ্রাহক : রিপন নাথ - ঢাকা অ্যাটাক; শ্রেষ্ঠ পোষাক ও সাজ-সজ্জা : রিটা হোসেন -তুমি রবে নীরবে ও শ্রেষ্ঠ মেকআপম্যান : মোঃ জাভেদ মিয়া - ঢাকা অ্যাটাক। ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তগণ হলেন : আজীবন সম্মাননা (যুগ্ম) : বিশিষ্ট চলচ্চিত্র অভিনতা, প্রযোজক ও পরিচালক এম এ আলমগীর এবং বিশিষ্ট চলচ্চিত্র অভিনতা প্রবীর মিত্র; শ্রেষ্ঠ চলচ্চিত্র : চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, চলচ্চিত্রের নাম-পুত্র; শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট, চলচ্চিত্রের নাম-গল্প সংক্ষেপ; শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র : ফরিদুর রেজা সাগর, চলচ্চিত্রের নাম-রাজাধিরাজ রাজ্জাক; শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক : মোস্তাফিজুর রহমান মানিক, চলচ্চিত্রের নাম-জান্নাত; শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে (যুগ্ম) : ফেরদৌস আহমেদ, চলচ্চিত্রের নাম-পুত্র; শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে (যুগ্ম) : সাদিক মোঃ সাইমন (সাইমন সাদিক), চলচ্চিত্রের নাম-জান্নাত; শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে : জয়া আহসান, চলচ্চিত্রের নাম-দেবী; শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে : আলী রাজ, চলচ্চিত্রের নাম-জান্নাত; শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে : সুচরিতা, চলচ্চিত্রের নাম-মেঘকন্যা; শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে : সাদেক বাচ্চু, চলচ্চিত্রের নাম-একটি সিনেমার গল্প; শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে (যুগ্ম) : মোশাররফ করিম, চলচ্চিত্রের নাম-কমলা রকেট; শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে (যুগ্ম) : আফজাল শরিফ, চলচ্চিত্রের নাম-পবিত্র ভালবাসা; শ্রেষ্ঠ শিশু শিল্পী : ফাহিম, চলচ্চিত্রের নাম-পুত্র; শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার : মাহমুদুর রহমান (অনিন্দ), চলচ্চিত্রের নাম-মাটির প্রজার দেশে; শ্রেষ্ঠ সংগীত পরিচালক : ইমন সাহা, চলচ্চিত্রের নাম- জান্নাত; শ্রেষ্ঠ নৃত্য পরিচালক: মাসুম বাবুল (আমার জামা কাপড়...), চলচ্চিত্রের নাম-একটি সিনেমার গল্প; শ্রেষ্ঠ গায়ক : নাইমুল ইসলাম রাতুল (যদি দুঃখ ছুঁয়ে....) চলচ্চিত্রের নাম-পুত্র; শ্রেষ্ঠ গায়িকা (যুগ্ম) : সাবিনা ইয়াসমিন (ভুলে মান অভিমান...), চলচ্চিত্রের নাম- পুত্র; শ্রেষ্ঠ গায়িকা (যুগ্ম) : আঁখি আলমগীর (গল্প কথার ঐ...), চলচ্চিত্রের নাম- একটি সিনেমার গল্প; শ্রেষ্ঠ গীতিকার (যুগ্ম): কবির বকুল ( যদি এভাবেই ভালোবাসা...), চলচ্চিত্রের নাম-নায়ক; শ্রেষ্ঠ গীতিকার (যুগ্ম): জুলফিকার রাসেল (যদি দুঃখ ছুঁয়ে দেখো...), চলচ্চিত্রের নাম-পুত্র; শ্রেষ্ঠ সুরকার : রুনা লায়লা (গল্প কথার ঐ...), চলচ্চিত্রের নাম-একটি সিনেমার গল্প; শ্রেষ্ঠ কাহিনীকার : সুদীপ্ত সাঈদ খান, চলচ্চিত্রের নাম -জান্নাত; শ্রেষ্ঠ চিত্রনাট্যকার : সাইফুল ইসলাম মান্নু, চলচ্চিত্রের নাম -পুত্র; শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা : এস এম হারুন অর-রশীদ (হারুন রশীদ), চলচ্চিত্রের নাম -পুত্র; শ্রেষ্ঠ সম্পাদক : তারিক হোসেন বিদ্যুৎ, চলচ্চিত্রের নাম-পুত্র; শ্রেষ্ঠ শিল্প নিদের্শক : উত্তম কুমার গুহ, চলচ্চিত্রের নাম -একটি সিনেমার গল্প; শ্রেষ্ঠ চিত্রগ্রাহক : জেড এইচ মিন্টু, চলচ্চিত্রের নাম -পোষ্ট মাস্টার ৭১; শ্রেষ্ঠ শব্দগ্রাহক : আজম বাবু, চলচ্চিত্রের নাম -পুত্র; শ্রেষ্ঠ পোষাক ও সাজ-সজ্জা : সাদিয়া শবনম শানতু, চলচ্চিত্রের নাম -পুত্র ও শ্রেষ্ঠ মেক-আপম্যান : ফরহাদ রেজা মিলন, চলচ্চিত্রের নাম -দেবী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat