×
ব্রেকিং নিউজ :
ঢাকা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির খোন্দকার আবু আশফাক হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১০-৩০
  • ৩৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি রাজনৈতিক দৈন্য দশায় ভুগছে : ড.হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি রাজনৈতিক দৈন্য দশায় ভুগছে। তাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে অপরাজনীতি করছে।
তথ্যমন্ত্রী আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠকপূর্ব সংবাদ সম্মেলনে এ কথা বলেন। আওয়াামী লীগের আগামী ২০ ও ২১ ডিসেম্বর জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম বৈঠকে সভাপতিত্ব করেন।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রচার উপ-কমিটির সদস্য কাসেম হুমায়ুন, আব্দুস শুকুর ইমন প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।
ড. হাছান বলেন, মানুষ রাজনীতি করে দেশ ও জনগণের জন্য। আর বিএনপি রাজনীতি করছে বেগম খালেদা জিয়াকে নিয়ে ।
তিনি আরো বলেন, দেশ ও জনগেেণর কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস দুর্নীতি ও মাদক বিরোধী অভিযান শুরু করেছেন। এটা অব্যাহত থাকবে। অপরাধী যে দলেরই হোক তারা ছাড়া পাবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হাছান মাহমুদ বলেন, ‘ক্রিকেটার সাকিব আল হাসানের শাস্তির বিষয়টি ক্রীড়াঅঙ্গনের বিষয় । তবে ব্যাক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে তার শাস্তিটা বেশী হয়ে গেছে।’
এইচ টি ইমাম বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি দেশ ও দেশের মানুষকে নিয়ে চিন্তা করেন। সে কারণে দেশ এগিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat