×
ব্রেকিং নিউজ :
ঢাকা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির খোন্দকার আবু আশফাক হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১০-২৯
  • ৩৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী ১০ নভেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগামী ১০ নভেম্বর সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হবে।আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ধর্মসচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়, বাংলাদেশের আকাশে আজ ১৪৪১ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। তাই আগামীকাল থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। এই প্রেক্ষিতে আগামী ১০ নভেম্বর সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) পালিত হবে ।সভায় ওয়াকফ প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর মোঃ নজরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) মোঃ খলিলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মোঃ জহিরুল ইসলাম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat