×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১০-২৮
  • ৩২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এভিয়েশন শিল্পের বিকাশে বিমান পথ প্রদর্শক : বিমান প্রতিমন্ত্রী

 বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে।
তিনি বলেন, গত ৪৮ বছরে বিমান নানা বিবর্তণের মধ্য দিয়ে তার সময় অতিবাহিত করলেও দেশের এভিয়েশন শিল্পের বিকাশে বিমান পথ প্রদর্শক। আর্ন্তজাতিক এবং অভ্যন্তরীণ অপারেশন এর পরিধি এবং ব্যাপ্তি ধীরে ধীরে বৃদ্ধি করা হচ্ছে।আজ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-মদিনা-ঢাকা রুটে ফ্লাইট উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আজ থেকে চালু হওয় এ রুটে বিমান ঢাকা থেকে মদিনায় সপ্তাহে ৩ দিন যথাক্রমে শনি, সোম ও বুধবার এবং চট্টগ্রাম থেকে মদিনায় ১ দিন বৃহস্পতিবার ১টি করে ফ্লাইট পরিচালনা করবে।মাহবুব আলী বলেন, বিমান বর্তমানে ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়াও আন্তর্জাতিক রুট গুলোর মধ্যে রয়েছে দুবাই, আবুধাবি, মাস্কট, দোহা, লন্ডন, কুয়েত, দাম্মাম, কাঠমান্ডু, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ইয়াঙ্গুন, দিল্ল¬ী এবং কোলকাতা। আজ হতে ঢাকা-মদিনা-ঢাকা ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর নেটওয়ার্ক সম্প্রারণের আরো একটি ধাপ পূর্ণ হল।তিনি বলেন, বিমান বহরে ১০ টি সর্বাধুনিক উড়োজাহাজ যুক্ত হয়েছে। এবছরেই আরও ২ টি নতুন প্রজন্মের বোয়িং ৭৮৭-৯ ড্রিম লাইনার বহরে যুক্ত হবে। বহর পরিকল্পনা একটি চলমান প্রক্রিয়া, এই ধারা অব্যাহত রাখা হবে।অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালর সচিব মোঃ মহিবুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) ইনামুল বারী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ মফিদুর রহমান ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোকাব্বির হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat