×
ব্রেকিং নিউজ :
ঢাকা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির খোন্দকার আবু আশফাক হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১০-২৫
  • ৩৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাপান থেকে সিঙ্গাপুর পৌঁছেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাপান ও সিঙ্গাপুরে আটদিনের রাষ্ট্রীয় সফরে আজ বিকেলে সিঙ্গাপুরে পৌঁছেছেন।সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান (ফ্লাইট নন্বর-এসকিউ ৬৩১) রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিকেল ৩টা ১৫ মিনিটে (স্থানীয় সময়) চেঙ্গি আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা বিমান বন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।রাষ্ট্রপতি সিঙ্গাপুরে দুইদিনের যাত্রা বিরতি করবেন। এ সময় তিনি ইয়র্ক হোটেল সিঙ্গাপুরে অবস্থান করবেন।এরআগে রাষ্ট্রপতি সকাল ৯টায় (স্থানীয় সময়) জাপানের রাজধানী টোকিওর হানিদা আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন।রাষ্টপতি ২৭ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।জাপান সফরকালে রাষ্ট্রপতি সেইডেন স্টেট হলে জাপানের ১২৬তম স¤্রাট নারুহিতোর সিংহাসনে আরোহণের অভিষেক অনুষ্ঠানে যোগ দেন।অনুষ্ঠানে ১৭৪টি দেশ ও অঞ্চলের প্রায় দুই হাজার নেতা ও প্রতিনিধি যোগ দেন।মূল অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে তার সহধর্মীনি রাশিদা খানম এবং জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা উপস্থিত ছিলেন।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর জাপান সফরের শেষ দিন বৃহস্পতিবার ইঞ্জিনচালিত নৌকায় সেদেশের হ্যাকোনি লেক পরিদর্শন করেন।রাষ্ট্রপতির পত্নী রাশিদা খানমসহ তাঁর সফরসঙ্গীদের মধ্যে মো. আফজাল হোসেন এমপি, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, রাষ্ট্রপতির সচিব শ্যামপদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল শামিম উজ জামান, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং পদস্থ কর্মকর্তারা এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন। তিনি বিকেলে সুদৃশ্য পর্বত ঘেরা এই লেকে নৌবিহার উপভোগ করেন।রাজধানী টোকিও’র পশ্চিমে দেশটির ফুজি হ্যাকোনি ইজু ন্যাশনাল পার্কে এই লেকটি অবস্থিত। পার্বত্য শহর হ্যাকোনি বসন্তকালীন রিসোর্টের জন্য খুবই পরিচিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat