×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা
  • প্রকাশিত : ২০১৯-১০-২৪
  • ৩২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বর্জ্য ব্যবস্থাপনায় জনগণকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের পাশাপাশি জনগণক আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগ ও জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ-জাপান বর্জ্য হতে বিদ্যুৎ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের বৈশ্বিক পরিবেশ বিষয়ক সাবেক উপমন্ত্রী শিগেমোতো কাজিহারা।
এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মাহবুব হোসেন, বাংলাদেশে জাপান দূতাবাসের কাউন্সিলর ইয়াসুহারু শিন্তো
জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে তাজুল ইসলাম আরো বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তার পাশাপাশি দক্ষতা বৃদ্ধিতেও জাপান সার্বিক সহযোগিতা করছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় জাপান কাজ করছে। বাংলাদেশ জাপানী প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিে উন্নয়নকে আরো গতিশীল করতে পারে।
কর্মশালায় জাপানের বর্জ্য ব্যবস্থাপনা বিশেষ করে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রযু্িক্তর বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে জানানো হয় জাপানের বিভিন্ন প্রতিষ্ঠান পৃথিবীর বিভিন্ন দেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট বাস্তবায়ন করেছে। বাংলাদেশে এখাতে বিনিয়োগের জন্য কর্মশালায় অংশ গ্রহণকারী জাপানী প্রতিষ্ঠানগুলো আগ্রহ প্রকাশ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat