×
ব্রেকিং নিউজ :
ঢাকা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির খোন্দকার আবু আশফাক হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১০-২২
  • ৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন নিধি আগরওয়াল

লোকেশ রাহুলের সঙ্গে নিধি আগরওয়ালের সম্পর্ক নিয়ে বহু দিন ধরেই জল্পনা চলছিল বিভিন্ন মহলে। দু’জনে রেস্তরাঁ যাওয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়া, সেই জল্পনাকে উস্কে দিয়েছিল আরও কয়েকগুণ। সত্যি কী সম্পর্কে রয়েছেন তাঁরা? মুখ খুললেন নিধি।

এক চ্যাট শো-তে এসে নিধি বলেন, “একদমই নয়, আমরা দু’জন দু’জনের খুব ভাল বন্ধু।” পাশাপাশি নিধি যোগ করেন, “আমি আর রাহুল কোনওদিনও এক সঙ্গে বেড়াতেই যাইনি।” তবে যে গত বছর মুম্বইয়ে রেস্তরাঁতে তাঁদের ‘কোয়ালিটি টাইম’-এর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল! এ বছর বিশ্বকাপ চলাকালীনও তাঁদের দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে। তাহলে? নিধি বলেন, “লন্ডনে ওর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল আমার। পাকিস্তানের বিরুদ্ধে জিতেছিল ভারত। আমি রীতিমত লাফাচ্ছিলাম।”

শুধু তাই নয়, অনুষ্ঠানে একটি মজাদার সেকশন ছিল ‘কিল, ম্যারি, হুক আপ’। নিধি কে বাছতে হতো কাকে তিনি বিয়ে করবেন, কার সঙ্গে প্রেম করবেন আবার কাকেই বা খুন করবেন?  সেখানেও রাহুলকেই ‘কিল’ করতে চান বলে জানান অভিনেত্রী।
ওদিকে আবার কিছু দিন আগে রাহুলকে আথিয়া শেট্টির সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল।সে ছবি ভাইরালও হয়েছিল।ছবিতে সঙ্গে ছিলেন আকাঙ্ক্ষা রঞ্জনও। কিছু দিন আগে আবার এক সাক্ষাৎকারে রাহুল জানিয়েছিলেন, নিধি তাঁর ছোটবেলার বন্ধু। প্রেম করছেন না তাঁরা। সোশ্যাল মিডিয়া যে ভাবে তাঁদের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া শুরু করেছে তাতে বেশ বিরক্তই তিনি। কিন্তু তবুও গুঞ্জন থামছেই না কিছুতেই। তবে কি বাইশগজ আর সেলুলয়েডের প্রেম আরও একবার দেখতে চলেছেন নেটিজেনরা?

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat