×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১০-২২
  • ৩৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বন্ডে সই করে মুক্তি পাচ্ছেন কাশ্মীরের নেতারা

৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর দু’মাসেরও বেশি পার হয়ে গেছে। কাশ্মীর উপত্যকায় ধীরে ধীরে শিথিল হচ্ছে নিয়ন্ত্রণ। মুক্তি দেওয়া হচ্ছে আটক-গৃহবন্দি নেতা-নেত্রীদের। কিন্তু সেই মুক্তির শর্ত হিসেবে সই করানো হচ্ছে এমন বন্ডে যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বন্ডের বয়ান অনুযায়ী, ‘এক বছরের মধ্যে জম্মু-কাশ্মীরের সাম্প্রতিক বিষয় নিয়ে আমি কোনো বিবৃতি প্রকাশ করবো না, সভা-জমায়েতে বক্তব্য পেশ করব না এবং র‌্যালি-মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করবো না। কারণ তা শান্তি ও স্থিতিশীলতার পক্ষে বিপজ্জনক হতে পারে।’ বন্ডের দ্বিতীয় শর্ত, ১০ হাজার রূপি অগ্রিম হিসেবে জমা দিতে হবে এবং বন্ডের কোনো শর্ত ভঙ্গ হলে আরো ৪০ হাজার রূপি দিতে হবে।

গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর রাজ্যের তিন সাবেক মুখ্যমন্ত্রীসহ কয়েকশো নেতা-নেত্রীকে আটক করে রেখেছিল প্রশাসন।

এদিকে সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল ফারুক আবদুল্লাহের জন্মদিনে মমতা টুইট করেছেন: ‘ফারুক আবদুল্লাহকে জন্মদিনের শুভেচ্ছা। এটা আপনার পক্ষে কঠিন সময়। আমরা আপনার পাশে আছি। দয়া করে ইতিবাচক মনোভাব নিয়ে থাকুন। আমরা আপনার এবং ওমর আবদুল্লাহের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।’ —এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat