×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা
  • প্রকাশিত : ২০১৯-১০-১৯
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দ্রুততম সময়ের মধ্যে আবরার হত্যা মামলার চার্জশীট দেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

 স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যা মামলার চার্জশীট দ্রুততম সময়ের মধ্যে দেয়া হবে।তিনি বলেন, ‘ আবরার হত্যায় আমরা বিস্মিত হয়েছি। কারণ, যারা এ হত্যার সঙ্গে জড়িতরাও বুয়েটের মেধাবী ছাত্র। তাদের মস্তিষ্ক বিকৃত হবে, তা ভাবতেও পারিনি।’
মন্ত্রী বলেন, এই হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করেছি। এই মামলার নির্ভূল চার্জশিট দেয়ার ব্যবস্থা করেছি। দ্রুততম সময়ের মধ্যে আবরারের পরিবার যাতে ন্যায় বিচার পায় তার ব্যবস্থা করা হবে।আসাদুজ্জামান খান আজ রাজধানীর কারওয়ানবাজারের এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি নামের একটি সংসদ বিষয়ক বিতর্ক সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘ সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার এগিয়ে চলছে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি ও ঢাকা কলেজ অংশ গ্রহণ করে।আসাদুজ্জামান খান বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গীবাদ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এখন দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। অনিয়ম ও মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে এগিয়ে চলছে।তিনি বলেন, আমরা কোন সেক্টর বা এলাকার ওপর ভিত্তি করে অভিযান পরিচালনা করছি না। যেখানে অনিয়ম, দুর্নীতি হচ্ছে সেখানেই অভিযান পরিচালনা করা হচ্ছে। কোন দুর্নীতিবাজ ও দখলবাজ যাতে কোন ধরনের অনিয়ম ও দুর্নীতি করতে না পারে সেজন্যই এই অভিযান চালানো হচ্ছে।মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে দুর্নীতি ও মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। টেকসই উন্নয়নের জন্য দরকার টেকসই নিরাপত্তা ব্যবস্থা। তাই র‌্যাব, বিজিবি, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে।আসাদুজ্জামান খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনাই ছিল একটি অসাম্প্রদায়িক দেশ প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুর মৃত্যুর পর আমরা পথ হারিয়েছিলাম। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে অনেক দূর এগিয়ে গেছি।তিনি বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় আসার সময় সারাদেশে ৯ থেকে ১০ হাজার মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হতো। এ বছর ৩২ হাজার মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।তিনি বলেন, দেশের এমন কোন জেলা নেই যে, যে জেলাতে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠান নেই। সকল ধর্মের লোক দেশে সম্প্রীতির সঙ্গে বসবাস করছে। তাই অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দুর্নীতির বিরুদ্ধে অভিযানের কোন বিকল্প নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat