×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা
  • প্রকাশিত : ২০১৯-১০-১৯
  • ৩৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাদক পাচার করায় হন্ডুরাসের প্রেসিডেন্টের ভাই মার্কিন আদালতে দোষী সাব্যস্ত

নিউইয়র্ক আদালত মাদক পাচার করায় হন্ডুরাসের প্রেসিডেন্টের ভাইকে শুক্রবার দোষী সাব্যস্ত করেছে। এমন রায়ের পর বিরোধীদলগুলো মধ্য আমেরিকান এ নেতার পদত্যাগের দাবি জানালে তিনি তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখান করেন। খবর এএফপি’র।
ম্যানহাটনে প্রায় দুই সপ্তাহ ধরে চলা এক আদালতের বিচারে চারটি মামলার সবক’টিতে টনি হার্নান্দেজ দোষী সাব্যস্ত হয়।প্রেসিডেন্ট জুয়ান ওর্লান্দো বলেন, হত্যা মামলার দায় স্বীকার করায় তার ভাইকে দোষী সাব্যস্ত করা হয়েছে।টুইটারে দেয়া এক বার্তায় প্রেসিডেন্ট লিখেছেন, ‘আমি নিউইয়র্কের এ রায়ের খবর শুনে আমার পরিবারের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে দু:খ প্রকাশ করছি।’যুক্তরাষ্ট্রে কোকেন আমদানির ষড়যন্ত্রসহ মেশিনগান রাখা ও মিথ্যা বিবৃতি দেয়ার অভিযোগে ২০১৮ সালের নভেম্বরে মিয়ামি বিমানবন্দর থেকে টনি হার্নান্দেজকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat