×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১০-১৫
  • ৩২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জিম্বাবুয়ের নিষেধাজ্ঞা উঠল, ফিরে পেল আইসিসির সদস্যপদ

বোর্ডের পরিচালনায় সরকারের হস্তক্ষেপের অভিযোগে গত জুলাইতে নিষেধাজ্ঞায় পড়া জিম্বাবুয়ে আইসিসির সদস্যপদ ফিরে পেয়েছে। দুবাইতে সংস্থাটির সবশেষ বোর্ডসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

তিন মাসের অনিশ্চয়তা কাটিয়ে জিম্বাবুয়ে এখন মুক্ত। অংশ নিতে পারবে আইসিসির সকল ক্রিকেট কার্যক্রমে। আসছে জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, আইসিসির অন্য ইভেন্টে অংশ নিতে আর কোনো বাধা থাকল না পূর্ণ টেস্ট সদস্য দেশটির।

সোমবার বোর্ডসভা শেষে আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেছেন, আইসিসির দেয়া শর্তগুলো জিম্বাবুয়ে শর্তহীনভাবে পূরণ করেছে।

তবে জিম্বাবুয়ে বোর্ডকে অনুদান দেয়ার ক্ষেত্রে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি বাড়তি সতর্কতা অবলম্বন করবে বলে জানানো হয়েছে।

জিম্বাবুয়ের মতো মুক্ত সার্টিফিকেট মিলেছে নেপালেরও। তাদেরও নিষেধাজ্ঞা উঠে গেছে। বোর্ড পরিচালনায় সরকারের হস্তক্ষেপের একই অভিযোগে ২০১৬ সাল থেকে তারা নিষেধাজ্ঞায় ছিল। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল সম্প্রতি নির্বাচনের মাধ্যমে বোর্ডের পরিচালনা পর্ষদ ঠিক করায় আইসিসির সদস্যপদ ফিরে পেল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat