×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-১০-১৪
  • ৩৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আফ্রিকান সাফারি

টলিউডের দুই জনপ্রিয় জুটিই পুজোর পরের হলিডে ডেস্টিনেশন হিসেবে বেছে নিয়েছেন আফ্রিকার কেনিয়া। পুজো শেষে মাসাই মারা ন্যাশনাল রিজ়ার্ভে পাড়ি দিয়েছিলেন রাজ-শুভশ্রী।

ও দিকে, কেনিয়া ভ্রমণে গিয়েছেন দেব-রুক্মিণীও। প্রথম জুটি প্রথম থেকেই নিজেদের দেদার ছবি পোস্ট করলেও দেব-রুক্মিণী কিন্তু এখনও পর্যন্ত একফ্রেমে ধরা দেননি সোশ্যাল মিডিয়ায়।
যদিও রুক্মিণীর পোস্ট করা ‘হার্ডওয়র্কিং ইয়েট হ্যাপি ফিট’ লেখা ছবিটিতে এক ঝলক অন্তরঙ্গ মুহূর্ত ধরা পড়েছে।
অন্য দিকে দেব ‘পাসওয়র্ড’-এর প্রচার চালাচ্ছেন বেড়াতে গিয়েও। এখনও পর্যন্ত পোস্ট করেছেন নিজের একটি মাত্র ছবি। আফ্রিকা সফরে নিজের ‘চাঁদের পাহাড়’-এর দিনগুলো ফিরে দেখছেন দেব। তবে নিজেদের ঠিকানার ব্যাপারে দেব কিংবা রুক্মিণী কেউই অবশ্য বিশেষ ভাঙেননি।
দুই যুগলকেই সাফারি করতে দেখা যাচ্ছে নিয়মিত। দিনকয়েকের মধ্যেই দেশে ফিরবেন সকলে। তবে কেনিয়া সফরে দুই জুটির দেখা হল কি না, সেটা জানতে আগ্রহী থাকবেন ভক্তরা!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat