×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-১০-১৩
  • ৩১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আজ স্ব স্ব কর্মস্থল থেকে যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি স্থানীয় এলাকার উন্নয়নের গতি বাড়াতে তাদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘আপনারা এলাকায় থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করুন। যদি প্রত্যন্ত এলাকায় থাকার মনমানসিকতা না থাকে তবে আপনাদের চাকরি ছেড়ে দেয়াই ভাল।’আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এক জনসভায় বক্তৃতাকালে তিনি একথা বলেন।রাষ্ট্রপতি হাওর এলাকায় দায়িত্বরত সরকারি কর্মকর্তাদের সতর্ক করে বলেন, ‘আপনারা এখানে যাই করেন, সততার সাথে করবেন এবং এভাবেই এই এলাকার পাশাপাশি গোটা দেশ উন্নত হবে।’তিনি তাদের সময়ের অপব্যবহার না করে নির্ধারিত সময়ে কর্মস্থলে যাওয়ার জন্য নির্দেশনা দেন।হাওর এলাকায় মানসম্মত শিক্ষার অভাবের কারণে এখানকার ছেলে মেয়েরা উপযুক্ত চাকরী না পাওয়ায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ কারণেই এই এলাকা পিছিয়ে পড়েছে বলে তিনি মনে করেন।তিনি বলেন, ‘শিক্ষা মানে এসএসসি, এইচএসসি বা অর্নাস পাশ করা নয়, প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে চাকরির জন্য নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে।’রাষ্ট্রপতি ভাল চাকরি পেতে বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতার জন্য নিজেদের গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন।রাষ্ট্রপতি স্থানীয় উন্নয়নের উল্লেখ করে সকল উন্নয়ন কাজের যথার্থ রক্ষণাবেক্ষণের ওপর জোর দিয়ে জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় প্রশাসনের প্রতি এ ক্ষেত্রে সজাগ থাকার আহ্বান জানান।নিজ জেলায় সপ্তাহব্যাপী সফরে থাকা রাষ্ট্রপতি আজ তার সফরের চতুর্থ দিনে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থাকে চলমান উন্নয়ন কর্মকান্ড আরো গতিশীল করতে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমার একার পক্ষে তো আর সবকাজ করা সম্ভব নয়।’এখানকার সংযোগ সড়ককে হাওর অঞ্চলের লোকদের জন্য একটি বিরাট সুযোগ অভিহিত করে রাষ্ট্রপতি হামিদ বলেন, এসব উন্নয়ন প্রকল্পের সুষ্ঠু ও যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হলে এটি একটি পর্যটন এলাকা হয়ে উঠতে পারে এবং তা এ অঞ্চলের পরিবর্তনের সহায়ক হবে।হাওর অঞ্চল থেকে সাতবারের নির্বাচিত সাবেক এমপি আবদুল হামিদ নির্বাচিত জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের সঙ্গে নির্বাচনের আগে যেমন করেছেন, তেমন ভালো আচরণ করার পরামর্শ দেন।রাষ্ট্রপতি দলমত নির্বিশেষে সকলকে টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য কাজ করার আহ্বান জানান।স্থানীয় এমপি রেজোয়ান আহম্মদ তৌফিক ও জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমানও বক্তৃতা করেন।এর আগে রাষ্ট্রপতি কলেজের ‘রশিদা খানম ছাত্রী হোস্টেল’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ইটনা-জাওয়ারহাট-হিজলজানি সড়কে ৫৯০ মিটার দীর্ঘ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন।রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ এবং স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat