×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১০-১১
  • ৪০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দ্রুত বিচার ট্রাইব্যুনালে আবরার হত্যার বিচারের দাবি জানিয়েছে ১৪ দল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকান্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানিয়েছে কেন্দ্রীয় ১৪ দল।আজ শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়স্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের এক বৈঠক শেষ আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘দ্রুত সময়ে এই ঘাতকদের বিচার করতে হবে। দ্রুতবিচার আইনের আওতায় এনে দ্রুতবিচার ট্রাইব্যুনাল গঠন করে আবরার ফাহাদ হত্যার বিচার করতে হবে।’
বুয়েট শিক্ষার্থী হত্যার ঘটনায় নিন্দা প্রকাশ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিগত দিনে দেশে যত হত্যা কান্ড সংঘটিত হয়েছিল এই সরকার সব হত্যাকান্ডের বিচার করেছে। অতীতে যেমন কোন অপরাধীকে ছাড় দেওয়া হয়নি, তেমনি দ্রুত সময়ের মধ্যে আবরার হত্যাকান্ডের বিচার হবে।তিনি বলেন, কিছু চেনা মুখ অশুভ শক্তি এই দু:খজনক ঘটনাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা করছে। বিএনপি এই ঘটনার বিচার যত না চায় তার চেয়ে বেশি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায়।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, কেন্দ্রীয় ১৪ দল ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয়। সুষ্ঠ ধারার ছাত্র রাজনীতি আমরা চাই।
তিনি বলেন, এক জন ছাত্রের হত্যাকা-ের পর বুয়েটের ভিসি কেন দেখতে গেলেন না। এক জন ভিসির কাছ থেকে এটা আমরা আশা করিনি। এই হত্যাকান্ড অত্যন্ত দু:খজনক, বেদনাদায়ক। আমরা ভিন্ন মতকে গ্রহণ করতে চাই। কিন্তু কিছু দুবৃত্ত এই ঘটনা ঘটিয়েছে। এই সব ঘটনার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম জানান, ২২ অক্টোবর কেন্দ্রীয় ১৪ দল ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমঝোতা চুক্তি হয়েছে সেটা নিয়ে গোলটেবিল আলোচনা করবে। সেই সঙ্গে ২৩ অক্টোবর ১৪ দল রোহিঙ্গা ইস্যু নিয়ে আরেকটি গোলটেবিল বৈঠকের আয়োজন করবে।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ভারতের সঙ্গে যে ৫৩টি সমঝোতা চুক্তি হয়েছে তার মধ্যে কোনটি দেশের স্বার্থ বিরোধী সেট্ াসুনির্দিষ্ট করে প্রমাণ করার চ্যলেঞ্জ দিচ্ছি। ফেনীর নদীর যে পরিমাণ পানি ভারতকে দেওয়া হবে তাতে সেটাতে পরিবেশ প্রকৃতির উপর কোনো প্রভাব পড়বে না।বৈঠকে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষে বুয়েটের এই বেদনাদায়ক ঘটনায় আবরারের পিতা মাতাসহ পরিবারের সকলের প্রতি গভীর সমবেনা জানানো হয়।এর আগে মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় পাটির (জেপি) সাধারণ সম্পদাক শেখ শহীদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ড. ওয়াজেদুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat