×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১০-০২
  • ৪১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রেমিটেন্সের বিপরীতে ২ শতাংশ নগদ সহায়তা দেয়া শুরু হয়েছে : অর্থমন্ত্রী

২০১৯-২০ অর্থবছরের বাজেটের ঘোষণা অনুযায়ী প্রবাসী বাংলাদেশীদের বৈধ চ্যানেলে প্রেরিত রেমিটেন্সের বিপরীতে ২ শতাংশ হারে নগদ সহায়তা দেয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, ‘রেমিট্যান্সকে বৈধ চ্যানেলে আনার জন্য উৎসাহ দিতে ২ শতাংশ হারে নগদ সহায়তার দেয়ার ঘোষণা দেয়া হয়েছিল বাজেটে। তবে সিস্টেম ডেভেলপ করার জন্য এটার বাস্তবায়নে কিছুটা সময় লেগে গেছে। সবাইকে (রেমিটেন্স প্রেরণ ও গ্রহণকারী) এখন আমি আশস্ত করতে চাই এই মুহূর্তে কেউ ব্যাংকে গেলে রেমিটেন্স পাঠাতে পারবেন এবং ২ শতাংশ হারে নগদ সহায়তা পাবেন।’
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।অথমন্ত্রী বলেন, গত তিন মাসে অর্থাৎ ১ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত যেসব প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন, তারাও এর বিপরীতে ২ শতাংশ হারে নগদ সহায়তা পাবেন। তবে এই প্রক্রিয়াটি পুরোপুরি চালু হতে হয়তো আরো ২/১ দিন সময় লাগবে বলে তিনি জানান।তিনি আরো বলেন, সারা পৃথিবীতে রেমিটেন্স প্রেরণে যেসব এজেন্সি কাজ করে এটি কার্যকর করতে তাদের আমরা বিষয়টি অবহিত করেছি। তাদেরকে বলেছি এটি বাস্তবায়নে যেন তারা কোনো কালক্ষেপন না করে।১৫’শ মার্কিন ডলারের রেমিটেন্স পাঠালে এ বিষয়ে প্রেরণকারীকে কোন ধরনের প্রশ্ন করা হবে না উল্লেখ করে কামাল বলেন, ‘১৫শ’ ডলারের প্রতি ট্রানজেকশনে প্রেরণকারীকে কোনো প্রশ্ন করা হবে না, কোনো কাগজ চাওয়া হবে না। তবে ১৫’শ ডলারের বেশি হলে কাগজপত্র দেখাতে হবে।’তিনি জানান, একজন যতবার ইচ্ছা ততবার ১৫’শ ডলারের রেমিটেন্স পাঠাতে পারবেন, এ নিয়ে তাকে কোন কিছু জিজ্ঞাসা করা হবে না।বাজেটে রেমিটেন্সের বিপরীতে নগদ সহায়তা প্রদানের ঘোষণা অত্যন্ত সুফল হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন,এই ঘোষণার ফলে গত তিন মাসে প্রায় ১৫ থেকে ১৬ শতাংশ রেমিটেন্স প্রবাহ বেড়েছে। এবছর রেমিটেন্স প্রবাহ ১৮ থেকে ২০ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat