×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-১০-০১
  • ৩১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তাইওয়ানে সেতু ধসে ৬ জনের চাপা পড়ার আশংকা

 তাইওয়ানে মঙ্গলবার সেতু ধসে পড়ার পর ছয়জন নিখোঁজ রয়েছে। আশংকা করা হচ্ছে তারা ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে।
তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূল নানফাওগায়ে ১৪০ মিটার দীর্ঘ সেতু ধসে পড়ার নাটকীয় দৃশ্য সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে। সেতুটি অন্তত তিনটি মাছ ধরা নৌকা ও একটি পেট্রোল ট্যাংকারের ওপর আছড়ে পড়ে।
ন্যাশনাল ফায়ার এজেন্সি বলছে, তাদের আশংকা নিখোঁজ ছয়জন ধসে পড়া সেতু ও নৌকার নিচে চাপা পড়েছে।
সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, উদ্ধার অভিযান চলছে। এ দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে ছয় ফিলিপিনো ও তিনজন ইন্দোনেশীয় রয়েছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট তাসাই ইং ওয়েন সাংবাদিকদের বলেছেন, আমরা আশা করছি ক্ষতি কমিয়ে আনতে স্বল্প সময়ে অভিযান শেষ করা সম্ভব হবে।
তবে ১৯৯৮ সালে নির্মিত ব্রিজটি কেন ধসে পড়েছে তা জানা যায়নি। তাইওয়ানের পূর্ব উপকূলে সোমবার রাতে টাইফুনের প্রভাবে ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাস বয়ে গেলেও ব্রিজটি ধসে পড়ার সময়ে আবহাওয়া খুব চমৎকার ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat