×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৯-৩০
  • ৩৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরগুনায় রিফাত হত্যা মামলার চার্জশিটভুক্ত ৬ কিশোরের জামিন নামঞ্জুর

বরগুনায় শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত ৬ কিশোরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুরে জামিনের আবেদন করা হলে শুনানি শেষে বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
এসব অভিযুক্তরা যশোর শিশু-কিশোর সংশোধনাগারে রয়েছে।
আসামিপক্ষের আইনজীবী এডভোকেট নার্গিস পারভীন সুরমা জানান, আদালতের নির্দেশে তাদের জামিনের আবেদন বরগুনার শিশু আদালতে করা হয়।
অভিযুক্ত কিশোররা হলো, রাশিদুল হাসান রিশান ফরাজী, মো. অলিউল্লাহ অলি, জয় চন্দ্র সরকার চন্দন, মো. তানভীর হোসেন, মো. নাজমুল হাসান এবং রাতুল সিকদার জয়।
মামলায় অভিযুক্ত ২৪ জনের মধ্যে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৬ জন অপ্রাপ্তবয়স্ক। তাদের যশোর শিশু-কিশোর সংশোধনাগারে রাখা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক এসব অভিযুক্তদের মধ্যে মো. রাশেদুল হাসান ওরফে রিশান ফরাজী ও মো. তানভীর হোসেনের বিরুদ্ধে একটি করে হত্যাচেষ্টা ও মারধরের মামলা রয়েছে।
মো. ওয়ালিউল্লাহ অলির বিরুদ্ধে একটি মাদক ও একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে।
এছাড়া এ মামলায় অভিযুক্ত মুছা, মোহাইমিনুল ইসলাম সিফাত, হাসান, কিশোর অভিযুক্ত আবদুল্লাহ ওরফে রায়হান, সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ, মারুফ মল্লিক, প্রিন্স মোল্লা, রাকিবুল হাসান রিফাত হাওলাদার ও নাইম পলাকত রয়েছে।
আর এ মামলার প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
গত ২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। পরে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat