×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৯-২৯
  • ৩১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাদক ও জঙ্গিবাদ থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে খেলাধুলা বিশেষ ভূমিকা রাখবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে এক্রিডিটেশন কাউন্সিল গঠন করা হয়েছে। একটি সমন্বিত শিক্ষা আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়নাধীন রয়েছে। এতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড-সহ সহপাঠ্যক্রমিক কার্যক্রমের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। মাদক ও জঙ্গিবাদ থেকে ছেলেমেয়েদের বিরত রাখতে খেলাধুলা একটি বিশেষ ভূমিকা পালন করবে।

মন্ত্রী আজ সিলেট জেলা স্টেডিয়ামে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ৪৮তম গ্রীষ্মকালীন জাতীয়  ক্রীড়া প্রতিযোগিতায়  প্রধান অতিথির  বক্তৃতায়  এসব কথা বলেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুনশী  শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।

মন্ত্রী বলেন, এমপিওভুক্তির তালিকা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে। শীঘ্রই তা প্রকাশ করা হবে। এর আগে মন্ত্রী সিলেট সরকারি  অগ্রগামী  বালিকা উচ্চ বিদ্যালয়  ও কলেজে  সিলেট বিভাগের ১৮টি উপজেলার ৫২২টি স্কুলের মিড ডে মিল কার্যক্রম  উদ্বোধন  করেন। এ সময় মন্ত্রী বলেন, এ কার্যক্রমের মাধ্যমে ২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী  উপকৃত হবে।  পর্যায়ক্রমে  সারা দেশে তা চালু করা হবে। শিশুরা ক্ষুধার্ত  থাকলে লেখাপড়ায় মনোযোগ  দিতে পারে না। তাই শিশুর  মানসিক বিকাশে শিশুর পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ। মন্ত্রী এ সময় সিলেট পলিটেকনিক  ইনসিটটিউটে এসডিজি  বাস্তবায়নে  ‘কারিগরি  ও বৃত্তিমূলক  শিক্ষার ভূমিকা’ শীর্ষক  এক কর্মশালায়  প্রধান অতিথি  হিসেবে বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat