×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৯-২৪
  • ৩৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে চাপ প্রয়োগ অব্যাহত রাখার আহবান স্পিকারের

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি আজ কাজাখস্তানের রাজধানী নূর সুলতানে ইউরেশীয় দেশভূক্ত স্পিকারদের ৪র্থ সম্মেলনে এ আহবান জানান।
এ সময় তিনি রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসারও আহবান জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারকে উপযুক্ত পরিবেশ তৈরী করতে হবে।
স্পিকার বলেন, ইউরেশীয় অঞ্চলে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে উন্নয়নকে টেকসই করতে হবে। সেক্ষেত্রে এ অঞ্চলের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও কারিগরী সহযোগিতার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময় অপরিহার্য। এসময় তিনি ইউরেশীয় অঞ্চলে সহযোগিতা বৃদ্ধিতে সংসদসমূহকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানান।
ইউরেশীয় অঞ্চলের ৬৫টি দেশের প্রতিনিধি ও ১২টি আন্তর্জাতিক ও আন্ত:সংসদীয় সংস্থার প্রতিনিধিগণ এ সম্মেলনে অংশ নিচ্ছেন।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের গৃহীত জনমুখী পদক্ষেপের ফলে দারিদ্য্র হার ৪০ শতাংশ থেকে ২১ শতাংশে নেমে এসেছে। বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনেও সক্ষম হবে বলে তিনি উল্লেখ করেন।
সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হুইপ ইকবালুর রহিম এমপি, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, বেগম সাগুফতা ইয়াসমিন এমপি, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat