×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৯-২৩
  • ৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিনহার বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন দাখিল ২৯ অক্টোবর

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে দায়ের করা মামলার প্রতিবেদন দাখিল আগামী ২৯ অক্টোবর ধার্য করেছে আদালত।
এই মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (এসিসি) পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এই নতুন দিন ধার্য করেন।
বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা রাজধানীর শাহবাগ থানায় ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
মামলায় বাদী অভিযোগ করেন যে, তৎকালীন প্রধান বিচারপতি সিনহা তার বিরুদ্ধে একটি মামলার রায় পরিবর্তনের জন্য প্ররোচিত করেন অথচ মামলাটি ইতোপূর্বে হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছিল।
প্রধান বিচারপতি সিনহা মামলা থেকে তাকে অব্যাহতি দিতে নাজমুল হুদার কাছ থেকে দুই কোটি ঘুষ দাবি করারও অভিযোগ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat