×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৯-২২
  • ৩৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী,সমালোচনা করার আগে আয়নায় নিজের মুখ দেখেন

‘আওয়ামী লীগের নেতৃত্বাধীন জুয়াড়ি সরকার’ মির্জা ফখরুলের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্য মন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, দেশে মদ, জুয়া, হাউজি, উদাম নৃত্যের চালু কে করেছে ? তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর এসেছে লন্ডনে তারেক জিয়া যে আয়কর রিটার্ন দাখিল করেছেন, সেখানে ক্যাসিনো থেকেও আয় দেখানো হয়েছে। তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলবো, সমালোচনা করার আগে আয়নায় নিজের মুখ দেখার জন্য।
আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার উপ-কমিটির সভার শুরুতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের বক্তব্যের সমালোচনা করে মন্ত্রী এসব কথা বলেন।
‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মদ, জুয়াকে নিষিদ্ধ করেছিলেন। মির্জা আব্বাস, ফালুরাই ক্যাসিনোর সঙ্গে জড়িত ছিলেন।’ এটা দেশে অনেকদিন ধরেই ছিল। হঠাৎ করেই হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এগুলোর বিরুদ্ধে অভিযান চলছে।
বৈঠকে আলোচ্য সূচিতে তিনটি এজেন্ডার কথা জানান ড. হাছান। তিনি বলেন, ২০ ও ২১ ডিসেম্বর জাতীয় সম্মেলন, ২৪ সেপ্টেম্বর ‘তরুণদের ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক রাজশাহীর ওয়ার্কশপ ও শেখ হাসিনার ৭৩তম জন্মদিনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে।
বৈঠকে প্রচার ও প্রচারণা বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জাব্বার, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মুহাম্মদ আশরাফ সিদ্দিকী বিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat