×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৯-১৩
  • ৩৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাবেক মন্ত্রী সৈয়দ মহসীন আলীর চতুর্থ মৃত্যুবার্ষিকী কাল

আগামীকাল শনিবার সাবেক মন্ত্রী ও স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর চতুর্থ মৃত্যুবার্ষিকী।এই উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচির পালন করবে সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন, জেলা আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠন ও তার পরিবার।
সৈয়দ মহসীন আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল সকাল ১০টায় মরহুমের করবে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে।এছাড়া মৌলভীবাজার শহরের বেরিরপারস্থ মহসীন আলীর বাস ভবনে স্মরণসভা, কোরআন খতম, মিলাদ, দোয়া, খাদ্য বিতরণ ও এতিমদের খাবার বিতরণ করা হবে বলে জানান প্রয়াত মন্ত্রীর মেঝো মেয়ে ও সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন।
জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ মহসীন আলী ২০১৫ সালের এই দিনে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সৈয়দ মহসীন আলীর বাবার নাম সৈয়দ শরাফ আলী। সৈয়দ মহসীন আলীর মায়ের নাম আছকিরুনন্নেছা খানম। ১৯৪৮ সালের ১২ই ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। ৫ ভাইদের মধ্যে তিনি ছিলেন সবার বড়। মৌলভীবাজার মহকুমার রেডক্রিসেন্ট সোসাইটিতে তিনি ১৯৭৬ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত সাধারণ সম্পাদক ছিলেন। মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ যুবলীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি স্থানীয় পৌরসভায় ৩ বার চেয়ারম্যান নির্বাচিত হন ও ১৯৯২ সালে শ্রেষ্ঠ পৌর চেয়ারম্যান হন। ২০১৪ সালের ১২ই জানুয়ারি তিনি সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন।২০১৫ সালের এই দিনে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মহসীন আলী মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat