×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৯-১২
  • ৩৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রানু মণ্ডলের সংবাদ সম্মেলনে কেঁদে ফেললেন হিমেশ

ভাগ্যের চাকা কখন যে ঘুরে যাবে তা আগে থেকে বলতে পারে না কেউ। রানু মণ্ডল তো আঁচই করতে পারেনি, যে এরকমটা ঘটবে তার সঙ্গে। হঠাৎ একটি গানই বদলে দেবে গোটা জীবনটা। হাতের মুঠোয় চলে আসবে যশ, অর্থ, প্রতিপত্তি! রানাঘাট থেকে স্টেশন থেকে রানুর বলিউড জার্নি সত্যিই এখন গোটা দেশ ও দশের কাছে অনুপ্রেরণা! এরই মধ্যে গেয়ে ফেলেছেন ‘তেরি মেরি কাহানি’ পুরো গান। সেই গল্প বলতে গিয়ে সংবাদ সম্মেলনে কেঁদে ফেললেন হিমেশ। পাশে তখন বসে আছেন ভাইরাল রানু মণ্ডল।মুক্তি পেয়েছে রানু মণ্ডলের ‘তেরি মেরি কাহানি’ গানের পুরো ভিডিও। যেখানে হিমেশের সঙ্গে একসঙ্গে গলা মিলিয়ে গান গেয়েছেন রানু। বার বার টিজারে প্রকাশ পাওয়া দু’কলি নয়, বরং গোটা গানে এবার রয়েছেন রানু। সেই গান ইউটিউবে প্রকাশ পেতেই সুপারহিট। ইতিমধ্যে লাইকের সংখ্যা ছাড়িয়ে লাখেরও বেশি। সেই গান প্রকাশের অনুষ্ঠানেই যেন চোখ ছলকে উঠল রানুর।সামনে অজস্র মিডিয়ার ক্যামেরা। ভক্তদের ভিড়। স্বপ্ন-পূরণের মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন রানু মণ্ডল। রানাঘাট স্টেশনের পর্বকে দূরে সরিয়ে এতো সম্মান, এত ভালোবাসা পাবেন রানু, তা যেন স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। তবে চোখের সামনে এখন গোটা বাস্তব। রানু এখন সবার মধ্যমণি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat