×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৯-১১
  • ৩৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পারস্পরিক সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে : মিলার

 বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, পারস্পরিক সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বাংলাদেশের বাল্য বিবাহ রোধ, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ ও কিশোর-কিশোরী ক্লাব প্রতিষ্ঠায় তার দেশের (যুক্তরাষ্ট্র) পক্ষ থেকে সহযোগিতা করার আগ্রহ ব্যক্ত করেন এবং ভবিষ্যতে কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন করার কথাও জানান।
রাষ্ট্রদূত আজ বুধবার মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সাথে সচিবালয়ে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতকালে এক বৈঠকে এ কথা জানান।
এ সময় উভয়ের মধ্যে নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন, কিশোর-কিশোরী ক্লাব, নারী উদ্যোক্তাসহ দু’দেশের স্বার্থসংশি¬ষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, উপসচিব ড. আবুল হোসেন এসময় উপস্থিত ছিলেন।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে বিশ্বে এখন রোল মডেল।
তিনি বাংলাদেশে প্রথম ডিএনএ ল্যাবরেটরি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সাহায্য ও বৈজ্ঞানিক কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানসহ অন্যান্য সহোযগিতার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat