×
ব্রেকিং নিউজ :
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ
  • প্রকাশিত : ২০১৯-০৯-০৫
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কড়া সমালোচনার মুখে শাহরুখ কন্যা সুহানা

অভিনয় নিয়ে পড়াশোনা করছেন। অভিনয় নিয়ে পড়ার জন্য সম্প্রতি ভর্তি হয়েছেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কিছুদিনের মধ্যেই ট্রোলের মুখে পড়লেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান।সম্প্রতি একটি ক্রিম রঙের টপ এবং কালো প্যান্ট পরে একটি ছবি শেয়ার করেন সুহানা খান। ওই ছবি শেয়ার করার পরই নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়েন সুহানা। শাহরুখ খানের মেয়ে হয়ে সুহানা কীভাবে ওই ধরনের পোশাক পরেন তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। সুহানা এখনও বেশ ছোট, তাই এই ধরনের ছবি শেয়ার করা উচিত নয় বলেও মন্তব্য করেন অনেকে।

এসবের মধ্যে কেউ কেউ আবার সুহানাকে ধর্ম নিয়ে খোঁচা দিতে শুরু করেন। মুসলিম পরিবারের মেয়ে হয়ে সুহানা খান কেন এই ধরনের পোশাক পরলেন তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন কেউ কেউ। সবকিছু মিলিয়ে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ওই ছবি দেখার পরই সমালোচকদের আক্রমণের মুখে পড়তে হয় শাহরুখ খানের মেয়েকে।

তবে নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়েও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি সুহানা খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat