×
ব্রেকিং নিউজ :
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ
  • প্রকাশিত : ২০১৯-০৯-০৫
  • ৩৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরায় হত্যা মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা নজরুল হত্যাসহ পাঁচ মামলার আসামী কবিরুল ইসলামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের অদূরে বাইপাস সড়কের ধারে কুচপুকুর এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।নিহত কবিরুল ইসলাম (৪৫) সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের মুত মোক্তার হোসেনের ছেলে।পুলিশ জানিয়েছেন, কবিরুল একজন মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার ভোরে মাদক কারবার নিয়ে বিরোধের জেরে দুইদলের মধ্যে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তিনি।সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ভোরে তার কাছে খবর আসে যে বাইপাস সড়কের ধারে কুচপুকুর এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে। এ খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, একটি গুলিবিদ্ধ লাশ পড়ে রয়েছে। পরে স্থানীয়রা তাকে কবিরুল ইসলাম হিসাবে শনাক্ত করেন।তিনি আরো জানান, কবিরুল ইসলাম একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা নজরুল হত্যাসহ পাঁচটি হত্যা মামলা রয়েছে। নিহত কবিরুলের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat