×
ব্রেকিং নিউজ :
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ
  • প্রকাশিত : ২০১৯-০৯-০২
  • ৩৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে ছয় জনের বিরুদ্ধে দুদকের মামলা

চেক জালিয়াতির মাধ্যমে চট্টগ্রামস্থ বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার ১ শ’ ৪ কোটি ৫৭ লাখ ৪৭ হাজার ৯ শ’ ২৭ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।মামলার আসামিরা হলেন, চট্টগ্রাম বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার সাবেক ইভিপি ও ম্যানেজার মুহম্মদ নিজাম উদ্দিন, সাবেক জুনিয়র অফিসার মো. নিজাম উদ্দিন, চট্টগ্রামস্থ মেসার্স আক্তার এন্টারপ্রাইজ এর প্রোপাইটর, মো. নূর-উন-নবী, চট্টগ্রাম ডবলমুরিং এলাকার বাসিন্দা কাজী শরীফ আহমেদ, মেসার্স শাহজালাল ট্রেডার্স’র প্রোপাইটর মো. আনোয়র মিয়া এবং চট্টগ্রাম দেওয়ানহাটের বাসিন্দা আব্দুল মজিদ।জানা যায়, আসামিরা ২০০২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতা বহির্ভূতভাবে ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুমতি ছাড়া ও সহায়ক জামানত ছাড়া এসওডি ঋণ প্রদান, জামানতবিহীন সীমা অতিরিক্ত ঋণ প্রদান এবং জামানতবিহীন সীমা অতিরিক্ত আইএলসি (ইনল্যান্ড লেটার অব ক্রেডিট) সুবিধা প্রদান করে এ ব্যাংক থেকে ৪৫ কোটি ১ লাখ ২১ হাজার ৯৪৭ টাকা ঋণ নেয়। এ সময়ের মধ্যে সুদ হয় ৫৯ হাজার, ৫৬ লাখ ২৫ হাজার ৯৮০ টাকা। সুদাসল ১০৪ কোটি ৫৭ লাখ ৪৭ হাজার ৯২৭ টাকা হয়।এ ব্যাপারে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে চট্টগ্রাম-১ সমন্বিত জেলার কার্যালয়ে মামলাটি করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat