×
ব্রেকিং নিউজ :
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ
  • প্রকাশিত : ২০১৯-০৯-০১
  • ৩৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ১২টি স্বল্প দৈর্ঘ্য ও ১২টি তথ্য চিত্র নির্মাণ করা হচ্ছে

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জানানো হয়েছে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ১২টি স্বল্প দৈর্ঘ্য ও ১২টি তথ্য চিত্র নির্মাণ করা হচ্ছে।
কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ কথা জানানো হয়।
সভায় কমিটির সদস্য তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ, গোলাম মোহাম্মদ কাদের, মুহাম্মদ শফিকুর রহমান, সাইমুম সরওয়ার কমল, আকবর হোসেন পাঠান (ফারুক), মোহাম্মদ এবাদুল করিম এবং খঃ মমতা হেনা লাভলী অংশগ্রহণ করেন।
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান উপস্থিত সভায় ছিলেন।
কমিটি বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের পদোন্নতি জট নিরসনে দ্রুততম সময়ের মধ্যে ডিজি পদ গ্রেড-১ ও পদ পুনর্বিন্যাস বাস্তবায়নের পাশাপাশি পূর্ণাঙ্গ পদ কাঠামো (অরগানোগ্রাম) বাস্তবায়নের সুপারিশ করে। এছাড়াও কমিটিকে বাস্তবায়ন অগ্রগতি অবহিত করার জন্যও মন্ত্রণালয়কে সুপারিশ করে।
সভায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর আর্থিক সংকট মোকাবেলায় এককালীন ২৫০কোটি টাকা সিডমানি প্রদানের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। এছাড়া সভায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি’ পরিদর্শনেরও সুপারিশ করা হয়।
তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক, বাংলাদেশ বেতারের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat