×
ব্রেকিং নিউজ :
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০১৯-০৮-৩১
  • ৩৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চিনি শিল্পের আধুনিকায়ন কাজ করছে সরকার : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার চিনি শিল্পের আধুনিকায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। চিনি শিল্পকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই চিনি শিল্পকে আধুনিকায়ন করতে কাজ শুরু করেছে বর্তমান সরকার।
নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আজ জেলার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, কেরু এ্যান্ড কোম্পানীসহ দেশের সব ক’টি চিনিকল আধুনিয়ন করা হবে। কেন মিলগুলোতে ধারাবাহিক লোকসান হচ্ছে, সেটিও চিহ্নিত করে এ বিষয়ে কার্যকর প্রদক্ষেপ গ্রহন করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, আলী আজগর টগর এমপি, খাদ্য ও চিনি শিল্প করপোরশের চেয়ারম্যান অজিত কুমার পাল, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার মাহবুবুর রহমান।
এর আগে কেরু এন্ড কোম্পানী চত্বরে বৃক্ষরোপণ করেন শিল্পমন্ত্রী। পরে কেরু এন্ড কোম্পানীর শ্রমিক সমাবেশ ও শোক দিবসের আলোচনা সভায় অংশ নেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat