×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-৩১
  • ৩১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের রকেট উৎক্ষেপণ ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের হাত নেই : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের একটি রকেট উৎক্ষেপণের স্পষ্টত ব্যর্থতার কিছু ছবি শুক্রবার প্রকাশ করে বলেছেন, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোন হাত ছিল না। খবর এএফপি’র।
ইরানের উত্তরাঞ্চলে স্থাপিত সেমনান স্পেস সেন্টারের উৎক্ষেপণ কেন্দ্রে বৃহস্পতিবার বিস্ফোরিত রকেটের ছবি প্রকাশের ইঙ্গিতের বিষয়ে তেহরান আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করেনি।
ইরান ও ওয়াশিংটনের মধ্যে কয়েকমাসের উত্তেজনার পর এমন ঘটনা ঘটলো। ২০১৫ সালে করা যুগান্তকারী আন্তর্জাতিক চুক্তি থেকে ট্রাম্প গত বছর একতরফাভাবে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় তাদের মধ্যে এ উত্তেজনার সৃষ্টি হয়।২০১৫ সালের চুক্তিটির আওতায় নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে তেহরানের পরমাণু কর্মকান্ডের লাগাম টেনে ধরা হয়।
তেহরানের রকেট উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার পর ট্রাম্প টুইটার বার্তায় বলেন,‘ইরানের সেমনান লঞ্চ সাইট ওয়ানে সাফির এসএলভি উৎক্ষেপণের জন্য চূড়ান্ত প্রস্তুতি চলাকালে আকস্মিক দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের কোন হাত নেই।’
স্যাটেলাইট থেকে একেবারে সহজভাবে পাওয়া বিভিন্ন ছবিতে রকেটটিকে তার উৎক্ষেপণ কেন্দ্রেই বিস্ফোরিত হতে দেখা যাচ্ছে।
ইরানের একটি স্যাটেলাইট ধ্বংসপ্রাপ্ত হয়েছে এমন খবর দেশটির যোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোহাম্মাদ জাভেদ আজারি জাহরোমি প্রত্যাখান করেছেন। তবে তিনি উৎক্ষেপণ কেন্দ্রে রকেট বিস্ফোরণের ব্যাপারে কোন মন্তব্য করেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat