×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৯
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রিটিশ পার্লামেন্ট স্থগিতের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পার্লামেন্ট বরখাস্ত করার অনুমতি দিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ৷ ব্রেক্সিট ডামাডোলে রানির কাছে ১০ সেপ্টেম্বর থেকে সংসদ বরখাস্ত করার অনুমতি চেয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷ বিতর্ক উসকে সেই অনুমতি প্রদান করেছেন এলিজাবেথ৷ আর এমন ‘অগণতান্ত্রিক’ সিদ্ধান্তে বিক্ষোভ শুরু হয়েছে লন্ডনে।আগামী ৩১ অক্টোবর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসার (ব্রেক্সিট) কথা ব্রিটেনের। তার আগে পার্লামেন্ট স্থগিত করে ‘চুক্তিবিহীন ব্রেক্সিটের’ বিরোধিতা কারীদের মুখ বন্ধ করার চেষ্টা করছেন বরিস বলে অভিযোগ। হাউস অফ কমন্স-এর স্পিকার জন বেরকও এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন৷ প্রথাগতভাবে, রাজনৈতিক বিতর্ক বা মন্তব্য করা থেকে বিরত থাকেন স্পিকার৷ ব্রিটিশ প্রধানমন্ত্রীর এহেন সিদ্ধান্তে মুখ খুলেছেন তিনিও৷উল্লেখ্য, যে কোনও মূল্যেই ইইউ ছেড়ে বেরতে তিনি বদ্ধপরিকর বলে আগেই জানিয়েছিলেন বরিস। ফলে চুক্তিহীন ব্রেক্সিটে যাতে বিরোধী এমপি-রা বাধা দিতে না পারেন, তাই এই সিদ্ধান্ত বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলি।
এ ব্যপারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বরিস জনসনের দাবি, ব্রেক্সিটের সঙ্গে পার্লামেন্ট স্থগিতের কোন সম্পর্ক নেই। তবে ‘ব্রিটিশ ট্রাম্পের’ কথায় আস্থা রাখতে পারছেন না বিরোধীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat