×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৯
  • ৩৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সর্বকালের সেরা স্ট্রাইকার ক্রুইফের নামে বার্সার নতুন স্টেডিয়াম

সর্বকালের সেরা স্ট্রাইকারদের মধ্যে একজন তিনি। ফুটবল ক্যারিয়ার শেষে কোচিং জীবনেও একজন সফল কোচ ছিলেন। সেই কিংবদন্তি ডাচ ফুটবলার ইয়োহান ক্রুইফকে স্মরণ করতে একটি স্টেডিয়াম নির্মাণ করেছে বার্সেলোনা। যার  নাম দেওয়া হয়েছে ‘ইয়োহান ক্রুইফ স্টেডিয়াম’।ক্রুইফের সঙ্গে বার্সেলোনার সম্পর্ক ১৯৭৩ সাল থেকে। সে বছর আয়াক্স থেকে স্পেনে আসেন তিনি। এরপর বার্সায় কাটানো পাঁচ বছরে ১৪৩ ম্যাচ খেলেন তিনি। করেন ৪৮টি গোল। ১৯৮৮ সালে ফের বার্সায় আসেন ক্রুইফ। তবে এবার আর স্ট্রাইকার নয়। আসেন কোচ হয়ে। কাতালান ক্লাবটির হয়ে আট বছর কোচের দায়িত্ব পালন করেন। এই সময়ে বার্সাকে অনেক সাফল্য এনে দেনে নেদারল্যান্ডসের এই কিংবদন্তি।ক্রুইফকে সম্মান জানিয়ে এবার একটি স্টেডিয়াম বানাল বার্সেলোনা। গত মঙ্গলবার এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রুইফের স্ত্রী ও দুই সন্তান। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বার্সেলোনার চার অধিনায়ক লিওনেল মেসি, সার্জিও বুসকেটস, জেরার্ড পিকে ও সার্জিও রবার্তো।ক্যাটাগরি থ্রি লেভেলের এই স্টেডিয়াম ব্যবহার করা হবে বার্সেলোনা ‘বি’ টিম ও নারী দলের জন্য। এ ছাড়া ইউরোপিয়ান প্রতিযোগিতার জন্য অনূর্ধ্ব-১৯ দলও ব্যবহার করবে ক্রুইফ স্টেডিয়াম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat