×
ব্রেকিং নিউজ :
যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা সবকিছু সুষ্ঠু ও স্বচ্ছ থাকলে ১১ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৭
  • ৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কর্ণফুলি নদীর তলদেশে জমাটকৃত পলিথিন অপসারণে দ্রুত ব্যবস্থা নেয়ার পরামর্শ

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় কর্ণফুলি নদীর তলদেশে জমাটকৃত পলিথিন অপসারণের দ্রুত ব্যবস্থা নিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে পরামর্শ দেয়া হয়েছে।
সংসদ ভবনে আজ কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কর্ণফুলী নদীর (চ্যানেলের গুপ্তা বাঁকসহ) নাব্যতা সচল রাখার লক্ষ্যে এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য শাজাহান খান, রণজিৎ কুমার রায়, মাহফুজুর রহমান, ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, মোঃ আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা সভায় অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম বন্দরের টেকসই দক্ষতা বৃদ্ধিতে কি কি করণীয় সে সম্পর্কে বন্দর কর্তৃপক্ষ কর্তৃক বৈঠকে উপস্থ’াপিত প্রতিবেদনের ওপর কমিটি বিস্তারিত আলোচনা করে।
সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষ থেকে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও বন্দরের বিদ্যমান সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নৌ-পরিবহন মন্ত্রণালয়লের সচিব, চট্টগ্রাম ও মোংলা বন্দরের ঊর্দ্ধতন কর্মকর্তাসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat