×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৭
  • ৩২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মহাকাশ স্টেশনে মানবীয় রোবটবাহী রাশিয়ার মহাকাশযান

কক্ষপথে পাঠানো মানবীয় রোবটবাহী রাশিয়ার প্রথম মহাকাশযান মঙ্গলবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আইএসএস সফলভাবে ভিড়েছে। সপ্তাহান্তে সেখানে যুক্ত হওয়ার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার সেটি সফল হলো। খবর এএফপি’র।
নাসা টিভির ভাষ্যকার খবরটি নিশ্চিত করেছেন।
ফেডর নামের মানুষের উচ্চতার সমান এ রোবটের মানবীয় গুণাবলি রয়েছে। এর মানুষের মতো চলার ও কাজ করার ক্ষমতাও রয়েছে।
কাজাখস্থানের দক্ষিণাঞ্চলে রাশিয়ার একটি মহাকাশ কেন্দ্র থেকে বৃহস্পতিবার সয়ুজ এমএস-১৪ নামের একটি মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। মহাকাশ স্টেশনে নভোচারীদের সহযোগিতা করতে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এটি আইএসএসে অবস্থান করার কথা রয়েছে।
শনিবার যানটির মহাকাশ স্টেশনে ভিড়ার চেষ্টা ব্যর্থ হওয়ায় রাশিয়ার এ মহাকাশ কর্মসূচির ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।
শনিবার নাসা জানায়,যানটি মহাকাশ স্টেশনে তার লক্ষ্যস্থলে যুক্ত হতে ব্যর্থ হয়েছিল এবং কক্ষপথ সংক্রান্ত জটিলতা থেকে নিরাপদ দূরত্বে সরে গিয়েছিল।
রাশিয়ার এ মহাকাশযানের নিয়ন্ত্রণকারীরা পরবর্তী পদক্ষেপ মূল্যায়ন করে ফের প্রচেষ্টা চালান এবং এক্ষেত্রে তারা সফল হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat