×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৬
  • ৩৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যর্থ প্রিয়াঙ্কা-দীপিকা, শীর্ষে স্কারলেট

মার্কিন সাময়িকী ফোর্বস প্রকাশিত বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নারী অভিনেত্রীদের তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন বলিউডের শীর্ষ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন।

ইন্ডিয়া টুডে প্রতিবেদনে জানিয়েছে, এ বছর ফের তালিকার শীর্ষে উঠলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্কারলেট জোহানসন। ২০১৮ সালেও তিনি তালিকার শীর্ষে ছিলেন।

ডিজনির মার্ভেল স্টুডিওস প্রযোজিত আসন্ন ‘ব্ল্যাক উইডো’ ছবিতে বিশাল অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন স্কারলেট। তাঁর আয় ৫৬ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪৭০ কোটি টাকার বেশি (এক মার্কিন ডলার সমান ৮৪ টাকা হিসাবে)। ‘দ্য মডার্ন ফ্যামিলি’ তারকা সোফিয়া ভারগারা রয়েছেন দ্বিতীয় স্থানে, তাঁর আয় ৪৪.১ মিলিয়ন মার্কিন ডলার।

এ বছর রিজ উইদারসপুন্তো ফিরেছেন ফোর্বসের তালিকায়। তৃতীয় স্থানে থাকা রিজের আয় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার। নিকোল কিডম্যান ও জেনিফার অ্যানিস্টোন যথাক্রামে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন, তাঁদের আয় যথাক্রমে ৩৪ ও ২৮ মিলিয়ন মার্কিন ডলার।

এদিকে, ফোর্বসের তালিকায় বলিউডের অভিনেত্রীরা স্থান না পেলেও ২০১৯ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতার তালিকায় জায়গা করে নিয়েছেন অক্ষয় কুমার। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন তিনি। ১ জুন ২০১৮ থেকে ১ জুন ২০১৯ পর্যন্ত বলিউডের খিলাড়ির আয় ৬৫ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫৪৬ কোটি টাকা (এক মার্কিন ডলার সমান ৮৪ টাকা হিসাবে)।

দীপিকা পাড়ুকোনকে আগামীতে ‘৮৩’ ছবিতে দেখা যাবে, এতে তিনি বিশ্বকাপজয়ী ক্রিকেটার কপিল দেবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন। ছবিতে কপিল দেবের ভূমিকায় দেখা যাবে দীপিকার স্বামী রণবীর সিংকে। অন্যদিকে, প্রিয়াঙ্কা চোপড়াকে আগামীতে সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবিতে দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat