×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৬
  • ৩৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের সীমানা পেরিয়ে এবার আন্তর্জাতিক রেফারির খেতাব পেতে যাচ্ছেন বাংলাদেশের দুই নারী

দেশের সীমানা পেরিয়ে এবার আন্তর্জাতিক রেফারির খেতাব পেতে যাচ্ছেন বাংলাদেশের দুই নারী সালমা আক্তার এবং জয়া চাকমা। এই দুজন আগামী বছর হতে ফিফার ব্যাজ পরে খেলা পরিচালনায় নামবেন। এরই মধ্যে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দুজনে। এখন তাদের পরীক্ষায় পাশের বিষয়টি ফিফার কাছে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন হয়ে গেলেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।বাফুফের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান ইব্রাহিম নেসার জানিয়েছেন দুই জনেই ফিটনেস পর্বটা পেরিয়ে গেছেন। এখন সেটি ফিফার কাছে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন হয়ে গেলেই জয়া এবং সালমা ফিফার তালিকাভুক্ত হয়ে যাবেন। ফিফার সাবেক এই রেফারি বললেন, ‘ফিফার কাছে আমরা পাঠালে সেটি সাধারণত অনুমোদন লাভ করে। ফেরত আসার কথা না। ৫ জন রেফারি এবং ৭ জন সহকারী রেফারির নাম পাঠানো হবে। আশা করি নভেম্বরেই তারা চিঠি পেয়ে যাবেন। আর আগামী বছর হতে তারা ফিফার ব্যাজ পেয়ে মাঠে নামতে পারবেন।’

এর আগে দুজনারই দেশের বাইরে খেলা পরিচালনা করার অভিজ্ঞতা ছিল। কিন্তু তখন তারা ফিফার তালিকাভুক্ত ছিলেন না। এবার তারা ফিফার তালিকায় নাম লেখাতে যাচ্ছেন। রাঙ্গামাটির মেয়ে জয়া চাকমা সাবেক ফুটবলার। এক সময় জাতীয় দলের হয়েও ফুটবল খেলেছেন। কিন্তু চার বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে বাঁশি হাতে নেমে দারুণ সাফল্য দেখিয়েছেন। আর অন্যদিকে আরেক রেফারি সালমা আক্তার অ্যাথলেটিকসে দারুণ পারফরম্যান্স করেও শেষ পর্যন্ত ফুটবলের প্রতি আকৃষ্ট হয়ে রেফারির ভূমিকায় নেমেছেন।

ফিফার তালিকায় জয়া চাকমা এবং সালমা আক্তারের নাম পাঠানো হবে কিন্তু কে হবেন রেফারি এবং কে হবেন সহকারী রেফারি—তা নিয়ে প্রশ্ন উঠলে রেফারিজ কর্মকর্তা ইব্রাহিম নেসার বলেন, ‘জয়া খুব ভালো বাঁশি বাজায়। তাকে আমরা রেফারি ব্যাজের জন্য সুপারিশ করব। আর সালমাও ভালো। তাকে আমরা সহকারী রেফারির জন্য সুপারিশ করব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat