×
ব্রেকিং নিউজ :
যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা সবকিছু সুষ্ঠু ও স্বচ্ছ থাকলে ১১ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৫
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে

 দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া সারাদেশে পরবর্তী তিনদিন আবহাওয়ার তেমন কোন পরিবর্তন নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হ্ওায়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, ভারতের উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং লঘুচাপের কেন্দ্রস্থল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমী বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরে তা মাঝারী থেকে প্রবল অবস্থায় আছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৫ টা ৩৭ মিনিটে।
অন্যদিকে আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র, যমুনা নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, অপরদিকে গঙ্গা-পদ্মা এবং উত্তর-পূর্বাঞ্চল এর নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।
আগামী ২৪ ঘন্টায় গঙ্গা-পদ্মা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল অব্যাহত থাকতে পারে, অপরদিকে সুরমা নদীসহ উত্তর-পূর্বাঞ্চল এর নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
আগামী ৪৮ ঘন্টায় ব্রক্ষ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে।
পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশন ৯৩ টিতে বিগত ২৪ ঘন্টায় ৪১ টির পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। ৪৯টির পানি সমতল হ্রাস পাচ্ছে। বিগত ২৪ ঘন্টায় পানি সমতল অপরিবর্তিত থাকবে ৩টির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat