×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-২১
  • ৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারীর সৈয়দপুরে গরু-মহিষের শিং ও হাঁড় থেকে তৈরি বোতাম বিদেশে রপ্তানি হচ্ছে

জেলার সৈয়দপুরে গরু-মহিষের শিং ও হাঁড় থেকে তৈরি করা হচ্ছে উন্নতমানের বোতাম। সেই সাথে তৈরি হচ্ছে চিরুনি ও শোপিস।
নজরকাড়া ডিজাইন ও নকশার এসব বোতাম, চিরুনি, শোপিস রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। ‘এগ্রো রিসোর্স লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান এসব সামগ্রি প্রস্তুত করছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, আগে গ্রামে ও শহরে গরু-মহিষ জবাইয়ের পর শিং ও হাঁড় ফেলে দেয়া হতো, সেটি একটি অপচয় ছিল। এখন ব্যবসায়ীদের মাধ্যমে সেসব শিং ও হাঁড় সংগ্রহ করে তা থেকে বোতাম, চিরুনি তৈরি করে বিদেশে রপ্তানি করা হচ্ছে।
তিনি জানান, বর্তমানে চীন, অস্ট্রেলিয়া, হংকং, জার্মানিসহ বিভিন্ন দেশে এসব বোতাম রপ্তানি করা হচ্ছে। দিন দিন চাহিদা বাড়ায় গরু-মহিষের হাঁড় ও শিং থেকে বোতাম তৈরির আরো দু’টি কারখানার নির্মান কাজ প্রায় শেষ পর্যায়ে।
তিনি বলেন, ‘গরু-মহিষের শিং ও হাঁড় থেকে বোতাম, চিরুনি ও বিভিন্ন শো-পিস তৈরী করে বিদেশে রপ্তানি করে প্রচুর আয় করা সম্ভব। এতে করে দেশে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি, সরকারের রাজস্ব আয় বাড়বে।’
উল্লেখ্য, সৈয়দপুর শহরের কুন্দল নামক স্থানে ১৯৮০ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানির দ’ুটি কারখানায় সহ¯্রাধিক নারী-পুরুষ কাজ করছেন।
সরেজমিন কারখানায় দেখা যায়, গরু-মহিষের শিং ও হাঁড় প্রক্রিয়া করে বিভিন্ন আকারের উন্নতমানের বোতাম তৈরি হচ্ছে। এসব বোতাম শার্ট, প্যান্ট, কোর্ট, সাফারিসহ বিভিন্ন পোষাকে ব্যবহারের উপযোগি। তৈরি করা হচ্ছে বাহারি নকশার চিরুনি ও শো-পিস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat