×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৪
  • ৩২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর শহররক্ষা বাঁধের পুরাণ বাজার অংশে ভাঙ্গন

 চাঁদপুর শহররক্ষা বাঁধের পুরাণবাজার হরিসভা অংশে আবারো মেঘনার ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। শনিবার রাত ৯টার পরে হরিসভা মন্দির কমপ্লেক্স গেইটের সামনে দিয়ে হঠাৎ ভাঙ্গন দেখা দেয়। এতে শহর রক্ষা বাঁধে ৩শ’ মিটার এলাকার মরণ সাহার ও সম্ভু সাহার ২টি বাড়িসসহ ৫টি বসত ঘর মুহূর্তের মধ্যে নদীতে বিলীন হয়ে যায়।
এ ছাড়াও আশপাশের অনেকটা অংশ জুড়ে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ভাঙ্গন আতঙ্কে নদী তীরবর্তী এলাকার মানুষজন রাতের মধ্যই তাদের বসত ঘরের আসবাবপত্র সরিয়ে নেয়ার চেষ্টা করছে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী মো. আশ্রাফ হোসেন জানান, প্রচন্ড স্রোতের কারণে হঠাৎ করে এ ভাঙন দেখা দিয়েছে। আমাদের পর্যাপ্ত পরিমানে বালিভর্তি জিও ভ্যাগ মজুদ রয়েছে। শিগ্রই তা ভাঙনস্থানে ফেলা হবে।
এদিকে ভাঙ্গনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক মানুষের ঘরবাড়ি সরিয়ে নিতে সহযোগিতা করেন।
ভাঙ্গনস্থানে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর শহীদ হোসেন ও এসআই জাহাঙ্গীর আলমসহ ফাঁড়ির পুলিশ টহলে রয়েছে। বর্তমানে পুরাণবাজার হরিসভা এলাকার বড় একটি অংশ নদীতে বিলীন হয়ে যাবার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এর আগেও কয়েক দফা ভাঙ্গনের শিকার হয় হরিসভা এলাকা। প্রতিবারই পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গন ঠেকাতে কাজ করেছে। আবারও সেখানে ভাঙ্গন শুরু হওয়ায় হরিসভা, মধ্য শ্রীরামদী ও পশ্চিম শ্রীরামদী এলাকা ভাঙ্গনের হুমকিতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat