×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৬
  • ৩১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাপানে অগ্নিকান্ডের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির বাড়িতে তল্লাশি

জাপানের কিয়েটোতে একটি এনিমিয়েশন মুভি তৈরির স্টুডিওতে অগ্নি সংযোগের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির বাড়িতে আজ শুক্রবার তল্লাসি চালিয়েছে পুলিশ।ওই অগ্নিকান্ডের ঘটনায় ৩৪ জন প্রাণ হারায়।
এই ঘটনায় জড়িত সন্দেহভাজন শিনজি এ্যায়োবাকে পুলিশ শনাক্ত করেছে।এই অগ্নিকান্ডে শিনজি নিজেও গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত ১৮ জুলাই এই অগ্নিকান্ডে ৩৪ জন লোক প্রাণ হারায়। তাদের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে।পুলিশ জানায়, এই ঘটনায় অগ্নি সংযোগ ও হত্যার অভিযোগে মামলা হয়েছে।
শুক্রবার সরকারী এনএইচকে ব্রডকাস্টার জানায়, কিয়েটো পুলিশ টোকিওর দক্ষিণে সাইটামায় এ্যায়োবার এপার্টমেন্টে তল্লাশি চালায়। ফুটেজে সাদা গ্লোবস ও বড় প্লাস্টিক ব্যাগ নিয়ে অনেক পুলিশ কর্মকর্তাকে ওই বাড়িতে প্রবেশ করতে দেখা যায়।
সন্দেহভাজন এ্যায়োবার দাবি কিয়েটো এনিমেশন কোম্পানি তার উপন্যাস থেকে আইডিয়া চুরি করেছে।তবে ওই কোম্পানি ও এ্যায়োবার মধ্যে আর কোন লিংক পাওয়া যায়নি।
আগুনে এ্যায়োবার গোটা শরীর পুড়ে গেছে,এখনো তার অবস্থা গুরুতর। ওসাকার এক হাসপাতালে তার চিকিৎসা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat