×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৫
  • ৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফারুক হোসেন হত্যা মামলায় সাঈদীসহ ১০৪ আসামির বিচার শুরু হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ১০৪ আসামির বিচার শুরু হয়েছে।রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আজ বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠনের ওপর শুনানি হয়। বিচারক এনায়েত কবির সরকার ১০৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন।মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী শিরাজী শওকত সালেহীন বলেন, এ মামলায় আসামি ছিলেন ১১০ জন। এর মধ্যে ছয়জন মারা গেছেন। ১০৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ৪৪ জন পলাতক রয়েছেন।উল্লেখ্য, ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল দখলকে কেন্দ্র করে জামায়াত সমর্থক ছাত্র শিবিরের ক্যাডাররা ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর রাতে সশস্ত্র হামলা চালায়। ওই সময় বিশ্ববিদ্যালয়ের এসএম হল ছাত্রলীগের কর্মী গণিত বিভাগের শিক্ষার্থী ফারুক হোসেনকে কুপিয়ে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়।এছাড়া ছাত্রলীগের চার নেতার হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়। ওই রাতে হামলায় আহত হন আরো ৪০ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat