×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৫
  • ৩০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত

রাজধানীর বাড্ডা সাতারকুল পাঁচখোলা ও মিরপুর বেড়িবাঁধ এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। বুধবার রাতে বন্দুকযুদ্ধের এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন- মহারাজ (৪০) ও নাজমুল হাসান ওরফে ব্যঙ্গা বাবু (৩৮)। র‌্যাব জানায়, নিহত মহারাজ ২৯ মামলার আসামি ও ব্যঙ্গা বাবু সন্ত্রাসী।র‌্যাব-১ এর এএসপি (মিডিয়া) কামরুজ্জামান জানান, বাড্ডার সাঁতারকুল পাঁচখোলা এলাকায় একদল মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা ও মাদকের টাকা ভাগ-বাটোয়ারা করছে- এমন খবরে রাত ১টার দিকে র‌্যাব সদস্যরা সেখানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, নিহতের নাম মহারাজ (৪০)। তিনি ২৯টি মাদক মামলার আসামি। ঘটনাস্থল থেকে ইয়াবা, শর্টগান ও ওয়ান শুটারগান জব্দ করা হয়েছে।অন্যদিকে মিরপুর বেড়িবাঁধে র‌্যাবেরর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নাজমুল হাসান ওরফে ব্যাঙ্গা বাবু (৩৮) নামের একজন নিহত হয়েছেন। তিনি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম জানান, শাহআলী থানাধীন মিরপুর বেড়িবাঁধ এলাকায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসী অবস্থান করছে। র‌্যাবের টহল দল সেখানে গেলে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat