×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৯
  • ৩২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আরব সাগরে মার্কিন নাবিক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক:- মার্কিন নৌবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, তারা আমেরিকান এক নাবিকের সন্ধান পেতে তৎপরতা চালাচ্ছে। আরব সাগরে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের রণতরি থেকে পানিতে পড়ে সে নিখোঁজ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।
বাহরাইন ভিত্তিক ফিফথ ফ্লীটের এক বিবৃতিতে, বুধবার এ নাবিকের নিখোঁজ হওয়ার কথা জানানো হয়। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। সেখানে এক ব্যক্তি জাহাজ থেকে পড়ে নিখোঁজের কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাথে স্পেন ও পাকিস্তানের জাহাজের সাহায্যে নিখোঁজ নাবিকের সন্ধান করা হচ্ছে।
উপসাগরীয় অঞ্চলে ইরান এবং যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর মধ্যে চরম উত্তেজনার পেক্ষাপটে এ ঘটনা ঘটলো।
উপসাগর দিয়ে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা চালাচ্ছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রধান কেনেথ ম্যাকেঞ্জি অত্যন্ত স্পর্শকাতর এ জলসীমা দিয়ে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে ‘দ্রুত’ কাজ করার অঙ্গীকার করেন। বিশ্বের অপরিশোধিত বেশির ভাগ তেল এই পথ দিয়ে পরিবহন করা হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat